Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Dandruff Treatment: শীতকালে খুশকিতে নাজেহাল? ঘরোয়া হেয়ার মাস্ক ব্যবহারেই দূর হবে সমস্যা!
Hair Mask for Dandruff in Bengali: শীতকালে খুশকির সমস্যা কম-বেশি সবাইকেই বড়ো বিব্রত করে। চুল এই সময়ে খুবই রুক্ষ, শুষ্ক হয়ে থাকে। আর, বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় স্ক্যাল্পও রুক্ষ, শুষ্ক হয়ে ওঠে। তাছাড়া, মাত্রাতিরিক্ত দূষণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে এখন সারা বছরই অনেকে খুশকির সমস্যায় ভোগেন। আর, যারা সারা বছরই খুশকির সমস্যায় ভোগেন, তাদের জন্য় শীতকালটা আরও কঠিন হয়ে ওঠে।

তবে ঘরোয়া উপায়ে খুশকির সমস্যা সমাধান করা সম্ভব। জেনে নিন, কোন কোন ঘরোয়া টোটকা কাজে লাগালে খুশকি দূর হবে।

দই, মধু এবং লেবু
হাফ কাপ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস আর ১ টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। এই হেয়ার প্যাকটি পুরো চুলে ও স্ক্যাল্পে ভালো ভাবে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এই হেয়ার প্যাক খুশকি সারাতে দারুণ কার্যকর।

জবা এবং মেথি
এক কাপ জলে ১ টেবিল চামচ মেথি বীজ সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে ১০-১২টা জবা ফুলের পাতার সঙ্গে ভেজানো মেথি বীজ এবং হাফ কাপ টক দই ব্লেন্ড করে নিন। এই হেয়ার প্যাকটি স্ক্যাল্প ও চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। খুশকির চিকিৎসায় জবা ফুলের পাতা যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। আর, মেথির পেস্টও খুশকির চিকিৎসায় দারুণ কার্যকর।

কলা, মধু, লেবু এবং অলিভ অয়েল
২টি পাকা কলা চটকে, তার সঙ্গে ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ অলিভ অয়েল এবং ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মাথার ত্বক এবং চুলে এই পেস্ট লাগিয়ে আধ ঘণ্টা রেখে দিন। তারপর শ্যাম্পু করে ফেলুন।
ড্রাই চুলের জন্য এই হেয়ার মাস্কটি দারুণ কার্যকর। কলা ও মধু খুশকি সারায়। অলিভ অয়েল চুলকে নরম এবং মজবুত করে। লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড চুলের পিএইচ ভারসাম্য বজায় রাখে।

অ্যাভোকাডো হেয়ার মাস্ক
১টা পাকা অ্যাভোকাডো পেস্ট করে নিন। তাতে ২ টেবিল চামচ মধু এবং ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে স্ক্যাল্প ও চুলে ভালো ভাবে লাগান। ৪৫ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন।
অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা মাথার ত্বক সুস্থ রাখে। এই হেয়ার মাস্ক চুল ঝকঝকে করে তোলে। অলিভ অয়েল চুলকে নরম এবং মজবুত রাখে।

খুশকির জন্য নারকেল তেল
নারকেল তেল হালকা গরম করে স্ক্যাল্পে মালিশ করুন। প্রায় ১০ মিনিট স্ক্যাল্প ও চুলে তেল মালিশ করুন। তেল লাগানো হয়ে গেলে ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। নারকেল তেল খুশকি সারাতে দারুণ কার্যকর।

মেথি হেয়ার মাস্ক
চার টেবিল চামচ মেথি দানা সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে ভেজানো মেথি পেস্ট করে নিয়ে তার সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই হেয়ার প্যাকটি স্ক্যাল্প ও চুলে ভালো ভাবে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। মেথিতে অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা খুশকি সারাতে দারুণ কার্যকর।



Click it and Unblock the Notifications