Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Hair Care Tips: পুজোয় চুলের স্টাইল করতে জেল লাগাবেন? এবার ঘরেই বানিয়ে ফেলুন এই পণ্য!
Hair Care Tips: চুলের স্টাইলের ওপর অনেকাংশে নির্ভর করে আপনার সাজগোজ। হেয়ার স্টাইল যত সুন্দর হবে, তত ভালো ভাবে ফুটে উঠবে আপনার লুক। তাই চুলের পারফেক্ট স্টাইল করতে অনেকেই হেয়ার জেলের সাহায্য নেন। হেয়ার জেল কেবল চুলের স্টাইলেই সাহায্য করে না, পাশাপাশি চুলের রুক্ষ-শুষ্কভাব দূর করে চুলে পুষ্টিও যোগায়।
তবে দোকান থেকে কেনা হেয়ার জেলে কেমিক্যাল থাকায় তা চুলের জন্য ক্ষতিকর হতে পারে। তাই প্রাকৃতিক উপাদান দিয়ে বাড়িতেই তৈরি করুন রাসায়নিক-মুক্ত চুলের জেল। আজ আপনাদের জন্য রইল ঘরোয়া হেয়ার জেলের হদিশ। জেনে নিন বাড়িতেই সহজে কী ভাবে বানাবেন হেয়ার জেল।

অ্যালোভেরা হেয়ার জেল
অ্যালোভেরার একটি পাতা থেকে জেল বের করে নিন। সসপ্যানে এক কাপ জল নিয়ে আঁচে বসান। জল ফুটতে শুরু করলে তাতে পাতিলেবুর রস এবং অ্যালোভেরা জেল দিয়ে মিনিট দশেক ফুটিয়ে নিন। মিশ্রণটি একটু ঘন হয়ে এলে নামিয়ে নিন। ঠান্ডা করে চুলে লাগান।
ফ্ল্যাক্সসিড হেয়ার জেল
ফ্ল্যাক্সসিড সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পর দিন সকালে ওই জলেই ফ্ল্যাক্সসিড ফুটিয়ে নিন। যতক্ষণ না জলটা ফুটে ফুটে জেলের মতো হচ্ছে, ততক্ষণ ফোটাতে থাকুন। বীজগুলো ছেঁকে ফেলে দেবেন। জেল ঠান্ডা করে চুলে লাগান।
এই বীজে থাকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা চুলকে ময়েশ্চারাইজ করে। চুলের বিভিন্ন স্টাইল করতেও ব্যবহার করতে পারেন এই ঘরে তৈরি জেল।
শিয়া বাটার চুল জেল
এক টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক টেবিল চামচ শিয়া বাটার ভালো ভাবে মিশিয়ে নিন। শিয়া বাটার চুলকে ময়েশ্চারাইজ করে এবং অ্যালোভেরা আর্দ্রতা বজায় রাখে।
চিয়া বীজের জেল
চার কাপ ডিস্টিল ওয়াটারে এক কাপ চিয়া বীজ সারা রাত ভিজিয়ে রাখুন। পর দিন সকালে মিনিট ১০-১৫ ফুটিয়ে নিন মিশ্রণটি। তারপর জলটা ছেঁকে নিয়ে চিয়া বীজ ফেলে দিন। এর মধ্যে কয়েক ফোঁটা ভিটামিন ই তেল, ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল এবং দুই টেবিল চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন ভালো ভাবে। মিশ্রণটি ঠান্ডা করে ব্যবহার করুন।
চিয়া বীজে রয়েছে প্রচুর ভিটামিন এবং খনিজ, যা চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমায়। ক্যাস্টর অয়েল প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে, ভিটামিন ই স্ক্যাল্প ও চুল সুস্থ রাখে এবং ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications