Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
International Men’s Day 2023: বছরভর যত্নে থাকবে পুরুষদের ত্বক, ব্যবহার করুন এই ৫ ফেসপ্যাক!
Men Skin Care: মেয়েদের ত্বকের যত্ন নিয়েই যত কথা হয়। ছেলেদের রুপচর্চা নিয়ে ততটাও কথা হয় না। রূপচর্চার ক্ষেত্রে মেয়েরা যতটা এগিয়ে, পুরুষদের মধ্যে ততটা তৎপরতা নেই। কিন্তু বছরের নানা সময়ে পুরুষের ত্বকেরও বিশেষ যত্নের প্রয়োজন। ত্বকের সমস্যা পুরুষদেরও হয়। কিন্ত সেই সমস্যা এড়িয়ে চলেন তাঁরা।
তবে ত্বকের যত্ন মানেই এই নয় যে বাজারচলতি প্রসাধনী ব্যবহার করতে হবে। জেল্লাদার ত্বক পেতে ঘরোয়া উপায়কেও কাজে লাগানো যেতে পারে। প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে ঘরেই তৈরি করতে পারেন বিভিন্ন ফেসপ্যাক। যা ত্বকের নানা সমস্যায় কার্যকরী। ছেলেদের ত্বকের যত্নে কিছু ঘরোয়া ফেসপ্যাকের হদিশ রইল এখানে।

কমলালেবু এবং মধু
কমলালেবুর রস বার করে নিন। এক চা চামচ মধুর সঙ্গে এক চা চামচ কমলালেবুর রস ভালো ভাবে মিশিয়ে মুখে ও গলায় লাগান। মিনিট পনেরো পর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের জেল্লা বাড়ায়। সেনসিটিভ স্কিনের জন্য খুবই উপকারী।
টক দই, অ্যালোভেরা এবং কমলালেবু
এক চা চামচ টক দইয়ের সঙ্গে এক চা চামচ অ্যালোভেরা জেল এবং এক চা চামচ কমলালেবুর রস মিশিয়ে মুখে ও গলায় লাগান। ১০ মিনিট পর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। ঘরোয়া এই ফেসপ্যাক ত্বক টানটান রাখবে এবং ভিতর থেকে ত্বককে পরিষ্কারও করবে।
নিমের ফেসপ্যাক
এক চা চামচ নিম পাউডারের সঙ্গে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে পাতলা পেস্ট তৈরি করুন। এই পেস্টটি পুরো মুখে সমানভাবে লাগান। মিনিট কুড়ি পর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। নিমের এই ফেসপ্যাক ব্রণ প্রতিরোধে দারুণ কার্যকর। সপ্তাহে তিনবার এই প্যাক মুখে মাখলেই ফল পাবেন হাতেনাতে!
পাকা কলা এবং পেঁপে
এই প্যাকটি সব ধরনের ত্বকের জন্য উপযোগী। কলা এবং পেঁপের ফেসপ্যাক আপনাকে ময়েশ্চারাইজড এবং হালকা ত্বক দেবে।
পাকা কলা এবং পেঁপে মিহি করে পিষে নিন। এর সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে ও গলায় লাগান। ২০ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার এই প্যাকটি ব্যবহার করতে পারেন।



Click it and Unblock the Notifications