Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
গরমে ব্রণর সমস্যায় নাজেহাল? এই ঘরোয়া পদ্ধতিগুলি ম্যাজিকের মত কাজ করবে!
গরমকালে আমাদের ত্বক সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়। রোদ, গরম, দূষণ, ঘাম, ধুলো, ধোঁয়ার ফলে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়। সান ট্যান, সানবার্ন, ব়্যাশ, ফুসকুড়ি, লালচেভাব, এই সব সমস্যা তো লেগেই থাকে। তবে এর পাশাপাশি গরমের সময় ত্বকের সবথেকে বড় সমস্যা হল ব্রণ (Acne)। বিশেষ করে ত্বক যদি তৈলাক্ত হয়, তাহলে তো কোনও কথাই নেই। ব্রণর সমস্যায় আপনাকে গোটা গরমকালটা কাটাতে হবে!
তবে এই ব্রণের হাত থেকে রক্ষা পেতে কিছু ঘরোয়া ফেস প্যাক ব্যবহার করতে পারেন। ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমাতে, ব্রণ সমস্যা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাড়িতেই তৈরি করুন কিছু ক্যামিকেল-মুক্ত ফেস মাস্ক।

মুলতানি মাটি এবং চন্দনের ফেস মাস্ক
একটি ছোটো পাত্রে ২ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ২ চা চামচ চন্দন পাউডার আর সামান্য জল মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। ফেস প্যাকটি মুখে লাগিয়ে ১০ মিনিট রাখুন। তারপর জলে মুখ ধুয়ে নিন।
মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল, ময়লা এবং ঘাম দূর করে। অ্যালোভেরা ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করে। তৈলাক্ত ত্বকে সপ্তাহে দুই থেকে তিনবার এই ফেস মাস্কটি ব্যবহার করতে পারেন।
হলুদ এবং মধু ফেস মাস্ক
১ চা চামচ লেবুর রস, ১ চা চামচ মধু, ১ চা চামচ টক দই, ১ চা চামচ হলুদ গুঁড়ো - এই সব উপকরণ একসঙ্গে মিশিয়ে গলায় ও মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
হলুদ ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এই ফেস প্যাকে থাকা অন্যান্য উপাদান ব্রণের দাগ কমাতে সাহায্য করবে। সপ্তাহে দু'বার ব্যবহার করতে পারেন এই ফেস প্যাক।
গ্রিন ফ্রেঞ্চ ক্লে ফেস মাস্ক
একটা পাত্রে ২ টেবিল চামচ গ্রিন ফ্রেঞ্চ ক্লে পাউডার, ১ টেবিল চামচ গ্লিসারিন, ২ চা চামচ গ্রিন টি পাউডার এবং প্রয়োজনমতো শসার রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। আলতোভাবে কয়েক মিনিট ম্যাসাজ করার পর আরও ১০-১৫ মিনিট মতো মুখে রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন। এই প্যাকটি আপনি গলায়ও ব্যবহার করতে পারেন।
গ্রিন ফ্রেঞ্চ ক্লে একটি প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট। ত্বকের মৃত কোষ এবং ব্যাকটেরিয়া দূর করতে এর জুড়ি মেলা ভার। ব্রণ থেকেও মুক্তি দেয় এই উপাদানটি। সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন এই ফেস মাস্ক।
চালের গুঁড়ো এবং টমেটো ফেস মাস্ক
২ টেবিল চামচ চালের গুঁড়োর সঙ্গে ১ টেবিল চামচ মধু, ২ চা চামচ টমেটো পাল্প আর সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করুন। ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন এই পেস্ট। তারপর জলে ধুয়ে ফেলুন।
টমেটো ভিটামিন সি, এ এবং কে সমৃদ্ধ। পাশাপাশি এটি অম্লীয় প্রকৃতির। এই সব গুণই ত্বকের pH ভারসাম্য বজায় রাখে এবং ব্রণ হওয়া আটকায়।
অ্যালোভেরা এবং পেঁপের ফেস মাস্ক
২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ অ্যালোভেরা, ২ টেবিল চামচ পেঁপের পাল্প এবং সামান্য জল একসঙ্গে মিশিয়ে ফেস প্যাক তৈরি করুন। ১০-১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন এই প্যাক। তারপর ধুয়ে নিন।
ব্রণ-পিম্পলের সমস্যা দূর করতে কার্যকর এই ফেস মাস্ক। এই ফেস প্যাকে থাকা অ্যালোভেরা জেলের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ, যা ব্রণ নিয়ন্ত্রণে খুব উপকারী।



Click it and Unblock the Notifications
