Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শীতে শুষ্ক ত্বক হয়ে উঠবে কোমল ও মসৃণ, রোজ ব্যবহার করুন এই ফেস মাস্ক!
শীতকালে ত্বক শুষ্ক হওয়া খুবই স্বাভাবিক। তৈলাক্ত ত্বক যাঁদের, তাঁদেরও ত্বক শুষ্ক হয়ে যায়। আর যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁদের তো সমস্যার অন্ত নেই। শীত যত বাড়ে, ত্বকের আর্দ্রতা তত কমতে থাকে। ভিতর থেকে নিস্তেজ হয়ে পড়ে ত্বক। জেল্লা হারায়। তাই শীতকালে ত্বকের বাড়তি যত্নের প্রয়োজন হয়।
শুধু ময়েশ্চারাইজার কিংবা সিরাম মেখে শুষ্ক ত্বকের সমস্যা দূর হয় না। তাই এগুলোর পাশাপাশি হাইড্রেটিং ফেস মাস্ক ব্যবহার করাও জরুরি। অনেকেই ভরসা রাখেন নানা বাজারচলতি ফেস মাস্কের উপর। তবে আপনি চাইলে বাড়িতেই বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সাহায্যে ফেস মাস্ক বানিয়ে নিতে পারেন।

অ্যাভোকাডো এবং মধু
অ্যাভোকাডো এবং মধু, এই উভয় প্রাকৃতিক উপাদানই ত্বকের শুষ্কভাব দূর করে, ত্বক আর্দ্র রাখে এবং ত্বকে পুষ্টি যোগায়। একটা পাকা অ্যাভোকাডো ম্যাশ করে তার সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। পুরো মুখে সমানভাবে মাস্কটি লাগান। মিনিট পনেরো পর মুখ ধুয়ে ফেলুন।
টক দই এবং ওটস
টক দই এবং ওটস ত্বকের শুষ্কভাব কমায়, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এক টেবিল চামচ ওটস গুঁড়ো করে তার সঙ্গে দুই টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। মুখে এই প্যাকটি লাগিয়ে খানিকক্ষণ আলতোভাবে আপনার মুখে ম্যাসাজ করুন। তারপর ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।
নারকেল এবং কলা
কলা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। নারকেল দুধ ত্বকে পুষ্টি যোগায় এবং ত্বক আর্দ্র রাখে। এই ফেস মাস্ক ত্বককে হাইড্রেট রাখে এবং ত্বকের জেল্লা বাড়ায়। অর্ধেক পাকা কলা চটকে নিন। তার সঙ্গে এক টেবিল চামচ নারকেল দুধ মিশিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
শসা এবং অ্যালোভেরা
শসার ত্বককে ঠান্ডা রাখে এবং আর্দ্র করে তোলে। অ্যালোভেরাও ত্বকের আর্দ্রতা বজায় রাখে। অর্ধেক শসা এবং এক টেবিল চামচ অ্যালোভেরা জেল মিক্সিতে ভালো ভাবে পেস্ট করে নিন। মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর মুখ ধুয়ে নিন।
মধু এবং গোলাপ জল
মধু ত্বকের শুষ্কভাব দূর করে, আর্দ্রতা বজায় রাখে এবং ত্বকে পুষ্টি যোগায়। অন্যদিকে, গোলাপ জল ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। এক টেবিল চামচ মধুর সঙ্গে এক টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications