Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সারা দিনই মুখে তেলতেলে ভাব? ঘরেই বানিয়ে নিন ক্লিনজার, ত্বক থাকবে পরিষ্কার ও উজ্জ্বল!
তৈলাক্ত ত্বকে সারা বছরই ব্রণ, ব়্যাশ, ফুসকুড়ি, ব্ল্যাকহেডস এবং আরও নানা সমস্যা দেখা দেয়। তাই এই ধরনের ত্বকে অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। সবার আগে ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করা জরুরি। এর জন্য মুখ ঠিকঠাক পরিষ্কার রাখা খুবই প্রয়োজনীয়। তার জন্য সঠিক ফেস ক্লিনজার বেছে নিতে হবে।
অনেকেই নামীদামী প্রোডাক্টের ওপর ভরসা রাখেন, আবার অনেকে ঘরোয়া উপায়েই ত্বকের যত্ন নিতে পছন্দ করেন। আপনি বাড়িতেই প্রাকৃতিক উপাদান দিয়ে ফেসিয়াল ক্লিনজার তৈরি করে ব্যবহার করতে পারেন। দেখে নিন, তেলতেলে ত্বকের যত্নে কী ভাবে ক্লিনজার তৈরি করবেন -

অলিভ অয়েল
অলিভ অয়েল মুখে ম্যাসাজ করুন কিছুক্ষণ। তারপর কয়েক মিনিট এ ভাবে রেখে দিন। এবার উষ্ণ ভেজা তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। প্রতিদিন অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।
তৈলাক্ত ত্বকের জন্য অলিভ অয়েল অন্যতম সেরা ক্লিনজার। গবেষণায় দেখা গেছে, অলিভ অয়েল ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে বেশ কার্যকর। এ ছাড়াও, এই তেল ত্বকের ভেতর থেকে ময়লা বের করে, ত্বকে পুষ্টি যোগায়।
দুধ
৩ টেবিল চামচ কাঁচা ঠান্ডা দুধের সঙ্গে ১ চা চামচ কমলালেবুর খোসার গুঁড়ো মিশিয়ে নিন ভালো করে। এই পেস্টটি পুরো মুখে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। আরও পাঁচ মিনিট মুখে রেখে দিন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন এই ক্লিনজার ব্যবহার করতে পারেন। এই ফেসপ্যাক ত্বক পরিষ্কার এবং তরতাজা করে। ত্বকের তৈলাক্ততা কমায়।
মধু এবং লেবু ক্লিনজার
২ টেবিল চামচ মধুর সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি খুব ঘন হয়ে গেলে সামান্য জল মেশাতে পারেন। মুখে এক বা দুই মিনিট ম্যাসাজ করে আরও ১০ মিনিট রেখে দিন। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই মিশ্রণ দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন।
মধু এবং লেবু উভয়ই তৈলাক্ত ত্বকের জন্য খুব উপকারী। লেবু ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে এবং ত্বকের অত্যধিক তেল উৎপাদন কমাতেও সহায়তা করে। মধু ত্বককে পুষ্টি ও হাইড্রেট করে তোলে।
আপেল সাইডার ভিনেগার
১ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগারের সঙ্গে ৩ টেবিল চামচ জল মিশিয়ে নিন। প্রথমে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তারপর পুরো মুখে এই মিশ্রণটি লাগিয়ে ম্যাসাজ করুন কিছুক্ষণ। তারপর কয়েক মিনিট মুখে রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই বা তিনবার এই ক্লিনজার ব্যবহার করুন।
আপেল সাইডার ভিনেগার ত্বকের ময়লা, মৃত কোষ দূর করে। এর হালকা অম্লতা ত্বকের পিএইচ ভারসাম্য রাখে এবং ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে।
গোলাপ জল
গোলাপ জল দিয়েও মুখ পরিষ্কার করতে পারেন। গোলাপ জলে তুলো ভিজিয়ে মুখ মুছুন কিছুক্ষণ। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে পারেন। প্রতি রাতে ঘুমানোর আগে এটি করতে পারেন। গোলাপ জল ত্বককে ভেতর থেকে পরিষ্কার এবং ময়েশ্চারাইজ করে।
বেসন এবং হলুদ
আধ কাপ বেসনের সঙ্গে মুগ ডাল গুঁড়ো এবং আধা চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে স্ক্রাব করুন কিছুক্ষণ। আরও কয়েক মিনিট মুখে রেখে দিন এই মিশ্রণ। তারপর মুখ ধুয়ে ফেলুন। এই ফেসিয়াল ক্লিনজার প্রতিদিন ব্যবহার করতে পারেন।
বেসন মুখের ময়লা পরিষ্কার করে এবং অতিরিক্ত তেল শোষণ করে। এই ফেস প্যাক ত্বককে এক্সফোলিয়েট করে, ত্বকের তারুণ্যতা ও উজ্জ্বলতা বজায় রাখে।



Click it and Unblock the Notifications