Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
তেল চিটচিটে চুলের চটজলদি সমাধান ড্রাই শ্যাম্পু! কী ভাবে বানাবেন বাড়িতে
চুল তেল চিটচিটে হয়ে আছে। শ্যাম্পু না করলেই নয়। এ দিকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। অফিসে বেরোনোর তাড়া। রান্না করে, ঘরদোর গুছিয়ে হাতে সময় খুবই কম। শ্যাম্পু করার জন্য একেবারেই সময় নেই। এমন সময়ে ভরসা রাখতে পারেন ড্রাই শ্যাম্পুর উপর।
তবে দোকান থেকে কেনা ড্রাই শ্যাম্পুতে অত্যধিক পরিমাণে রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। ফলে চুল ও মাথার ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই বাড়িতেই কয়েকটি সাধারণ উপাদান দিয়ে ড্রাই শ্যাম্পু তৈরি করে ফেলুন।

ড্রাই শ্যাম্পু কী ভাবে তৈরি করবেন?
উপকরণ - ১/৪ কাপ অ্যারারুট পাউডার বা কর্নস্টার্চ, ১-২ টেবিল চামচ কোকো পাউডার, সুগন্ধির জন্য ৫-১০ ফোঁটা এসেনশিয়াল অয়েল।
পদ্ধতি - একটি পাত্রে অ্যারারুট পাউডার, কোকো পাউডার একসঙ্গে মিশিয়ে নিন ভালো ভাবে। তারপর তাতে চুলের জন্যে প্রয়োজনীয় কিছু এসেনশিয়াল অয়েল, যেমন ল্যাভেন্ডার, রোজমেরি, পেপারমিন্ট বা টি ট্রি মিশিয়ে নিতে পারেন। তবে এসেনশিয়াল অয়েল খুব পরিমিত পরিমাণে ব্যবহার করবেন। কারণ এই সব তেল অতিরিক্ত ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে।
সমস্ত উপকরণ ভালো ভাবে মিশে গেলে এয়ার টাইট কাঁচের শিশিতে এই মিশ্রণ ঢেলে রেখে দিতে পারেন। তারপর আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন। ড্রাই শ্যাম্পু চট করে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না।
কী ভাবে ব্যবহার করবেন ড্রাই শ্যাম্পু?
প্রথমে চিরুনি দিয়ে চুল ভালো করে আঁচড়ে নিন। তার পর সিঁথি ভাগ করে ঘরে তৈরি এই ড্রাই শ্যাম্পু স্ক্যাল্পে লাগিয়ে নিন ভালো ভাবে। আঙুল দিয়ে মাথার ত্বকে মিশিয়ে দিন। হালকা ম্যাসাজ করুন। পুরো মাথায় লাগানো হয়ে গেলে খানিক ক্ষণ অপেক্ষা করুন। তারপর আবার চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications