চুল ঝরছে প্রচুর? চুলে পাক ধরছে? যত্ন নেবে কারি পাতার তেল!

ঘন কালো চুলের স্বপ্ন প্রত্য়েকেরই থাকে। কিন্তু দূষণ, ধুলো-বালি, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, জলে আয়রনের আধিক্য, অন্য দিকে জেল, স্ট্রেটনারের মতো নানা প্রকার রাসায়নিকের কারিগরিতে চুলের বেহাল দশা। কারি পাতা হল এমন একটি প্রাকৃতিক উপাদান যা, চুলের গোড়া থেকে এই জাতীয় সমস্যাগুলির চিকিৎসা করতে পারে।

সপ্তাহে একবার কারি পাতার তেল লাগালেই চুলের অনেক সমস্যার সমাধান হতে পারে। দেখে নিন, বাড়িতেই কী ভাবে তৈরি করবেন কারি পাতার তেল।

curry leaves hair oil

কারি পাতার উপকারিতা

-কারি পাতার মধ্যে রয়েছে প্রোটিন ও বিটা-ক্যারোটিন। অ্যান্টি-অক্সিড্যান্টেও ভরপুর এই পাতা। যা চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া রুখতে সাহায্য করে। কারি পাতা ব্যবহারে স্ক্যাল্পের আর্দ্রতা বজায় থাকে এবং চুল ঝলমলে হয়।

-কারি পাতায় থাকা ভিটামিন বি অকালে চুল পেকে যাওয়া প্রতিরোধ করে। চুলে পুষ্টি ও আসল রঙ পুনরুদ্ধারে সহায়তা করে।

-কারি পাতায় অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যগুলি মাথার ত্বক স্বাস্থ্যকর রাখে। এগুলি মাথার ত্বককে খুশকি এবং সংক্রমণ থেকে রক্ষা করে।

কারি পাতা তেল তৈরি করবেন কী ভাবে?

কারি পাতা জলে ভালো ভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর হাওয়ায় শুকিয়ে নিন পাতাগুলো। খেয়াল রাখবেন যাতে একটুও ভেজা না থাকে।

সসপ্যানে নারকেল তেল নিয়ে মাঝারি আঁচে বসান। তেল হালকা গরম হলে তাতে কারি পাতা দিয়ে দিন। কম আঁচে প্রায় ১০-১৫ মিনিট ফুটিয়ে নিন। ফোটানোর সময় তেলটা ঘন ঘন নাড়তে থাকবেন। নারকেল তেলের মধ্যে কারি পাতা দিয়ে ততক্ষণ ফোটাতে থাকুন যতক্ষণ না পাতাগুলি ভালো করে পুড়ে যাচ্ছে। তারপর আঁচ নিভিয়ে ঠান্ডা হতে দিন। একটা বোতলে এই কারি পাতা তেল ছেঁকে রাখুন। নারকেল তেলের পরিবর্তে অলিভ অয়েল বা আমন্ড অয়েলও ব্যবহার করতে পারেন।

চুলে তেল লাগানোর পদ্ধতি

চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো ভাবে লাগিয়ে নিন কারি পাতা তেল। খানিকক্ষণ স্ক্যাল্পে ম্যাসাজ করুন। তারপর আরও এক ঘণ্টা তেল লাগানো অবস্থায় রেখে দিন। শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার বা দু'বার এই তেল ব্যবহার করলেই ফল পাবেন হাতেনাতে!

কারি পাতা তেল চুলে পুষ্টি যোগায়, চুল পড়া কমায়, গোড়া মজবুত করে এবং চুল তাড়াতাড়ি বাড়েও। চুলের অকালপক্বতার হাত থেকে রেহাই পেতেও দারুণ কাজে আসে এই দাওয়াই।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Story first published: Friday, December 8, 2023, 19:59 [IST]
X
Desktop Bottom Promotion