চটজলদি ত্বকের জেল্লা ফেরাতে চান? কর্নফ্লাওয়ার দিয়েই করুন রূপচর্চা

মুচমুচে পকোড়া থেকে ঘন গ্রেভি তৈরি করা, কর্নফ্লাওয়ার দিয়েই রান্নার একাধিক মুশকিল আসান হয়। তবে শুধু যে রান্নার স্বাদ বাড়ায় তা নয়, হেঁশেলের এই উপকরণটি কিন্তু ত্বকেরও খেয়াল রাখে। ত্বককে সুস্থ, উজ্জ্বল এবং সুন্দর রাখতে কর্নফ্লাওয়ারের জুড়ি মেলা ভার। ত্বকের দাগছোপ, বলিরেখাও দূর করে। ত্বক ভিতর থেকে পরিষ্কার রাখে।

কর্নফ্লাওয়ারে ভিটামিন এ, সি এবং ই-র মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ফ্রি র‌্যাডিক্যালের হাত থেকে ত্বককে রক্ষা করে এবং ত্বকে বলিরেখা পড়তে দেয় না। বাড়িতেই কর্নফ্লাওয়ার আর কয়েকটি ঘরোয়া উপাদান দিয়ে বানিয়ে ফেলুন চমৎকার ফেসপ্যাক।

cornflour face packs

তৈলাক্ত এবং ব্রণ-প্রবণ ত্বকের জন্য ফেসপ্যাক

মধু এবং কর্নফ্লাওয়ার

এক টেবিল চামচ মধু এবং কর্নফ্লাওয়ারের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের আর্দ্রতা বজায় রাখে, জেল্লা বাড়ায় এবং ত্বক টানটান রাখে। তবে সেনসিটিভ স্কিন হলে এই ফেসপ্যাক না লাগানোই ভালো।

দই এবং কর্নফ্লাওয়ার

দুই টেবিল চামচ টক দইয়ের সঙ্গে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে মুখে মাখুন। শুকিয়ে গেলে জলে ধুয়ে ফেলুন। ব্রণ-প্রবণ ত্বকের জন্য দারুণ উপকারী এই ফেস প্যাক।

টমেটো এবং কর্নফ্লাওয়ার

অর্ধেক টমেটো ম্যাশ করে তাতে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও এক চা চামচ চিনি মিশিয়ে নিন। ফেস প্যাকটি মুখে লাগিয়ে কয়েক মিনিট আলতো হাতে ঘষুন। তারপর মিনিট পনেরো প্যাকটি লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জলে ধুয়ে নিন।

শুষ্ক এবং সংবেদনশীল ত্বকের জন্য ফেসপ্যাক

দুধ এবং কর্নফ্লাওয়ার

এক টেবিল চামচ মধুর সঙ্গে দুই টেবিল চামচ দুধ এবং এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। ফেসপ্যাকটি মুখে লাগিয়ে রাখুন মিনিট পনেরো। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

কলা এবং কর্নফ্লাওয়ার

অর্ধেক পাকা কলা চটকে তার সঙ্গে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকে পুষ্টি যোগায় এবং উজ্জ্বলতা বাড়িয়ে তোলে ত্বকের।

সব ধরনের ত্বকের জন্য ফেসপ্যাক

মধু, ওটমিল এবং কর্নফ্লাওয়ার

ওটস গুঁড়ো করে তার সঙ্গে এক টেবিল চামচ মধু এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। মুখে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তার পর মুখ ধুয়ে ফেলুন। ওটস ত্বককে এক্সফোলিয়েট করে, মধু ত্বকে পুষ্টি যোগায় এবং কর্নফ্লাওয়ার ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে।

হলুদ এবং কর্নফ্লাওয়ার

আধা চা চামচ হলুদ গুঁড়োর সঙ্গে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং সামান্য দই বা মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই ফেসপ্যাক ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে।

শসা এবং কর্নফ্লাওয়ার

অর্ধেক শসা পেস্ট করে তার সঙ্গে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বকের ক্লান্তি কাটিয়ে সতেজতা ফিরিয়ে আনে।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Story first published: Thursday, February 8, 2024, 22:41 [IST]
X
Desktop Bottom Promotion