ত্বকের উজ্জ্বলতা ফেরাতে পারে বেসন, কী ভাবে ব্যবহার করলে মিলবে সুফল?

সারা বছর ত্বকের হাজারো সমস্যা লেগেই থাকে। কারও ব্রণ, র‌্যাশ ভরে যাচ্ছে মুখে, কেউ আবার দাগছোপের জ্বালায় অতিষ্ঠ। কমবেশি সকলেরই ত্বকের কিছু না কিছু সমস্যা রয়েছে। এর থেকে মুক্তি পেতে অনেকেই ভরসা রাখেন বাজারচলতি প্রসাধনীর উপর। কিন্তু তাতে খুব যে একটা লাভ হয় তাও নয়। বরং ত্বকের যত্নে ঘরোয়া টোটকার উপর ভরসা রাখা যেতেই পারে।

ত্বক জেল্লাদার ও মসৃণ করে তুলতে কয়েকটি ঘরোয়া উপাদান ম্যাজিকের মতো কাজ করে। তার মধ্য়ে অন্যতম হল বেসন। সহজলভ্য এই উপাদানটি যুগ যুগ ধরে রূপটানে ব্যবহার হয়ে আসছে। বেসনের গুণেই ত্বকের নানা সমস্যার সমাধান হয় নিমেষে। বেসনের স্ক্রাব, ফেসপ্যাক কিন্তু ত্বকের জন্য খুবই ভাল। রইল এমনই কয়েকটি বেসনের স্ক্রাবের হদিশ।

Besan Scrubs

বেসনের স্ক্রাব

২ টেবিল চামচ বেসনের সঙ্গে কয়েক ফোঁটা জল বা গোলাপ জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। মুখ এবং গলায় কয়েক মিনিট স্ক্রাব করে জলে ধুয়ে ফেলুন।

বেসন এবং হলুদ

২ টেবিল চামচ বেসনের সঙ্গে আধা চা চামচ হলুদ মিশিয়ে নিন। এতে অল্প দুধ বা টক দই মিশিয়ে মুখে লাগান। স্ক্রাব করুন খানিকক্ষণ। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

বেসন এবং মধু

২ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ টেবিল চামচ মধু এবং কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে মুখে লাগান। কয়েক মিনিট ম্যাসাজ করার পর মুখ ধুয়ে ফেলুন।

বেসন এবং আমন্ড

২ টেবিল চামচ বেসনের সঙ্গে আমন্ড গুঁড়ো এবং দুধ বা গোলাপ জল মিশিয়ে নিন। খানিকক্ষণ স্ক্রাব করার পর মুখ জলে ধুয়ে ফেলুন।

বেসন এবং ওটমিল

২ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ টেবিল চামচ ওটমিল পাউডার মিশিয়ে নিন ভাল ভাবে। এতে অল্প টক দই বা দুধ মিশিয়ে মুখে লাগান। খানিকক্ষণ স্ক্রাব করার পর মুখ ধুয়ে ফেলুন।

বেসন এবং শসা

অর্ধেক শসা মিক্সিতে ব্লেন্ড করে নিন। এতে ২ টেবিল চামচ বেসন মিশিয়ে মুখে স্ক্রাব করুন। তারপর মুখ ধুয়ে ফেলুন।

বেসন এবং অ্যালোভেরা

টাটকা অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ বেসন মিশিয়ে নিন। এতে এক চিমটি হলুদও মেশাতে পারেন। মুখে কয়েক মিনিট স্ক্রাব করে জল দিয়ে ধুয়ে ফেলুন।

বেসন এবং পেঁপে

পাকা পেঁপে ম্যাশ করে তাতে ২ টেবিল চামচ বেসন এবং এক চা চামচ মধু মেশান। কিছুক্ষণ স্ক্রাব করার পরে মুখ ধুয়ে ফেলুন।

Story first published: Friday, September 1, 2023, 19:46 [IST]
X
Desktop Bottom Promotion