Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
হাতে কালচে দাগ পড়েছে? রান্নাঘরের কয়েকটি জিনিসই তা তুলতে সাহায্য করবে!
হাতের চামড়ায় ট্যান পড়ার সমস্যায় কম-বেশি সকলেই ভোগেন। জামাকাপড়ের যে অংশ ঢাকা থাকে, সেই অংশের ত্বকের রং আর খোলা অংশের ত্বকের রঙের মধ্যে কোনও মিলই থাকে না। সূর্য রশ্মি, স্কিন অ্যালার্জি, হরমোনের পরিবর্তন এবং জেনেটিকের মতো বিভিন্ন কারণে ত্বকে কালচে দাগছোপ পড়তে পারে।
হাতের ট্যান তুলতে অনেকেই নামীদামি প্রোডাক্ট ব্যবহার করেন। তবে তাতে যে খুব একটা কাজ দেয় তা নয়। ঘরোয়া উপায় এক্ষেত্রে কার্যকরী হতে পারে। আমাদের রান্নাঘরেই এমন কিছু উপাদান আছে, যেগুলি হাতের বর্ণ ফেরাতে সাহায্য করতে পারে।

তবে ঘরোয়া প্রতিকারের ক্ষেত্রে ধৈর্য ধরাই হল মূল চাবিকাঠি। কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগতে পারে কাঙ্খিত ফলাফল পেতে। দেখে নিন, ত্বকের ট্যান হালকা করতে কী করবেন।
পাতিলেবুর রস এবং মধু
পাতিলেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে নিন ভাল ভাবে। হাতের কালচে দাগছোপর উপর লাগান। মিনিট ২০ পর জলে ধুয়ে ফেলুন। লেবু এবং মধু ত্বকের বর্ণ ফেরাতে সাহায্য করবে।
অ্যালোভেরা জেল
হাতে প্রতিদিন টাটকা অ্যালোভেরা জেল লাগান। অ্যালোভেরা ত্বকের নানা সমস্যা নিরাময় করে, পাশাপাশি ত্বকের কালচে ভাবও ধীরে ধীরে দূর করবে।
আলুর টুকরো
প্রতিদিন হাতে কয়েক মিনিট আলুর টুকরো ঘষুন। আলুতে থাকা এনজাইম ত্বকের কালচে ভাব হালকা করবে এবং পিগমেন্টেশনও কমাবে।
টক দই
এক চিমটি হলুদের সঙ্গে টক দই মিশিয়ে হাতে লাগান। ১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। দইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা ত্বককে এক্সফোলিয়েট এবং উজ্জ্বল করতে সাহায্য করে।
হাতের বর্ণ বজায় রাখার কিছু টিপস
-দিনের বেলা বাড়ির বাইরে বের হওয়ার আগে অবশ্যই হাতে সানস্ক্রিন লাগান।
-লম্বা হাতাযুক্ত পোশাক পরুন।
-প্রচুর জল পান করুন, যাতে ত্বককে ভাল ভাবে হাইড্রেট থাকে।
-ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান।



Click it and Unblock the Notifications