Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
হিনা খানের নতুন হেয়ার স্টাইলে মুগ্ধ নেটিজেনরা
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান স্টার প্লাসে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক 'ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়'-এর অক্ষরা চরিত্রে অভিনয় করে সিরিয়াল জগতে সাড়া ফেলে দিয়েছিলেন। এই সিরিয়াল করার পর তিনি লোকমুখে অক্ষরা নামেই বিশেষ পরিচিত হয়ে উঠেছিলেন। তবে, সম্প্রতি তিনি তাঁর স্টাইলিশ লুক এবং সৌন্দর্যের জন্য আরও বেশি পরিচিত হয়ে উঠেছেন। হিনা খানের গ্ল্যামারাস লুক প্রায়শই ইন্টারনেটে ভাইরাল হয়। হিনা ইনস্টাগ্রামে নিজের নতুন লুকের ছবি শেয়ার করেছেন। সম্প্রতি হিনা খানের নতুন হেয়ার কাট সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে।

নতুন লুকে দেখা যাচ্ছে, হিনা খান চুলে বব কাট করেছেন এবং তাঁকে এই হেয়ার কাটে খুবই মানিয়েছে। হিনা খান-কে খুব স্টাইলিশ এবং সুন্দর দেখাচ্ছে। সম্প্রতি বব কাট হেয়ার স্টাইল খুব জনপ্রিয় হয়ে উঠেছে। কুল ও স্ট্রেস ফ্রি থাকতে আপনি হিনা খানের মতো হেয়ার স্টাইল করতে পারেন। এই গরমে বব হেয়ার কাট সবথেকে সেরা বিকল্প। বব হেয়ার কাট আপনাকে কেবল স্টাইলিশ চেহারাই দেবে না, পাশাপাশি গরম থেকেও মুক্তি পাবেন।
হিনা খান ইনস্টাগ্রামে খুবই অ্যাক্টিভ থাকেন। প্রায়ই তিনি তাঁর স্টাইলিশ, গ্ল্যামারাস ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন এবং হিনা খানের ভক্তরাও তাঁর ইনস্টাগ্রাম পোস্টগুলি অনেক পছন্দ করেন। হিনা শুধুমাত্র তাঁর ছবিই শেয়ার করেন না, পাশাপাশি ইনস্টাগ্রামে তাঁর ভক্তদের ফিটনেস নিয়েও নানান পরামর্শ দেন। হিনা ইনস্টাগ্রামে ওয়ার্কআউট ভিডিও এবং বিউটি টিপসও শেয়ার করেন।



Click it and Unblock the Notifications