Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চিরুনি দিলেই চুল পড়ছে? ঘরে তৈরি এই তেল ব্যবহারেই কমবে চুল ঝরা!
Hibiscus And Amla Oil For Hair Loss In Bengali: চুল ওঠার সমস্যা নিয়ে নাজেহাল আট থেকে আশি। গরম, বর্ষা বা শীত, গ্রীষ্ম, বর্ষা - যে মরসুমই হোক না কেন, চুল ঝরেই চলেছে। দিনের পর দিন চুল উঠতে উঠতে পাতলা হতে থাকে। টাক পড়ে যাওয়ার জোগাড় হয়। তাই চুল পড়া শুরু হলেই ব্যবস্থা নেওয়া অত্য়ন্ত জরুরি। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং সঠিক জীবনযাত্রার পাশাপাশি চুলের সঠিক পরিচর্যা করাও প্রয়োজন। তবেই কমবে চুল পড়া।
কিন্তু বাজারচলতি প্রসাধনী না কি ঘরোয়া টোটকা, কিসে কমবে চুল ঝরা, তা অনেকেই বুঝতে পারেন না। আজ আপনাদের জন্য রইল এমন এক উপকারী ঘরোয়া তেলের সন্ধান, যা সঠিকভাবে ব্যবহার করলে চুল পড়ার সমস্যা দূর হতে পারে।

আমলকি এবং জবা ফুলের তেল তৈরির পদ্ধতি
সসপ্যানে ২ কাপ নারকেল তেল গরম করতে বসান। এতে এক কাপ শুকনো জবা ফুল এবং এক কাপ টাটকা বা শুকনো আমলকি দিয়ে প্রায় ২০ মিনিট ফোটান। আঁচ কম রাখবেন। মাঝে মাঝে চামচ দিয়ে নাড়াচাড়া করুন। তেল ঠান্ডা হলে পরিষ্কার বোতলে ছেঁকে নিন।
কী ভাবে ব্যবহার করবেন?
স্ক্যাল্পে এবং চুলে ঘরে তৈরি এই তেলটি ভাল ভাবে লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন। আধ থেকে এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ বার এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন।
জবা এবং আমলকি তেলের উপকারিতা
চুলের বৃদ্ধি ঘটায়: জবা এবং আমলকির তেল চুলে পুষ্টি যোগায়। স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুল পড়া কমায়।
চুল ভাঙা রোধ করে: জবা এবং আমলা তেলে থাকা প্রাকৃতিক প্রোটিন চুল মজবুত করে এবং চুল ফাটা বা ভাঙা আটকায়।
স্ক্যাল্পে পুষ্টি যোগায়: এই তেলে থাকা ভিটামিন এবং খনিজ মাথার ত্বকে পুষ্টি জোগায়, খুশকি কমায়। এই তেল চুল নরম ও মসৃণ রাখে।



Click it and Unblock the Notifications