Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Hair Oiling Mistakes: চুলে সারা রাত তেল লাগিয়ে রাখেন? নিজের অজান্তেই করে ফেলছেন চুলের বড় ক্ষতি!
Hair Oiling Mistakes: চুল ভালো রাখার জন্য তেল মালিশ করা খুবই জরুরি, একথা আমরা সকলেই জানি। মাথার ত্বক ভাল রাখতে, চুল ঝরা কমাতে, আর্দ্রতা বজায় রাখতে, চুলের গোড়া মজবুত করতে তেল দেওয়া প্রয়োজন। কিন্তু এই তেল মাখা নিয়ে আমাদের মধ্য়ে কিছু ভুল ধারণাও আছে। সেই সব ভুল ধারণা নিয়মিত মেনে চললে চুলের বারোটা বাজতে খুব বেশি সময় লাগবে না।
অনেকেই মনে করেন, সারা রাত চুলে তেল লাগিয়ে রাখলে বুঝি উপকার হয়। কিন্তু আদৌ কি তাই? চলুন জেনে নেওয়া যাক।

চুলে তেল লাগানোর উপকারিতা
-নারকেল তেল এবং আমন্ড অয়েলে রয়েছে ফ্যাটি অ্যাসিড ও ট্রাইগ্লিসারাইড। এই সব তেল চুলে পুষ্টি যোগায় এবং জেল্লা ফেরায়।
-অনেক তেলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেমন ভিটামিন সি এবং ই, যা ফ্রি র্যাডিক্যালের হাত থেকে চুলকে রক্ষা করে।
-অনেক তেলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য।
-মাথায় তেল লাগানোর সময় হালকা ম্যাসাজ করলে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা চুল ও স্ক্যাল্প সুস্থ রাখে।
চুলে সারারাত তেল লাগিয়ে রাখলে কী হয়?
-চুলে সারা রাত তেল লাগিয়ে রাখলে চুলের ফলিকল ব্লক হয়ে যেতে পারে। এর ফলে স্ক্যাল্পে ব্রণ দেখা দিতে পারে।
-চুলের বেশিক্ষণ তেল লাগিয়ে রাখলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এর ফলে স্ক্যাল্পে, ভ্রু-তে, কানের পিছনে এবং নাকের চারপাশে চিটচিটে হলুদাভ দাগ দেখা দেয়।
-চুলে দীর্ঘক্ষণ তেল লাগিয়ে রাখার কারণে মুখে পিগমেন্টেশন দেখা দিতে পারে।
এই সব কারণেই চুলে সারা রাত তেল লাগিয়ে রাখা একেবারেই ভাল নয়। শ্যাম্পু করার আধ-এক ঘণ্টা আগে তেল মাখলেই যথেষ্ট। তাছাড়া, চুলের তেল লাগানোর সময় আলতো করে ম্যাসাজ করা উচিত। জোরে জোরে ঘষলে চুল ভেঙে যেতে পারে বা চুল ঝরতে পারে।
চুলের পরিচর্যায় কোন কোন তেল উপকারী?
নারকেল তেল
চুলের পরিচর্যায় নারকেল তেলের ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। নারকেল তেলে রয়েছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট। যা চুলের জন্য ভীষণ উপকারী।
আমন্ড অয়েল
নারকেল তেলের মতো, আমন্ড অয়েলেও রয়েছে ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই। এই তেল চুলের রুক্ষ-শুষ্কভাব দূর করে এবং চুল নরম ও ময়েশ্চারাইজ রাখে। এর পাশাপাশি, আমন্ড অয়েল চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায়।
অলিভ অয়েল
অলিভ অয়েলে রয়েছে ফ্যাটি অ্যাসিড এবং ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট। এই তেল স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখে এবং ছত্রাক সংক্রমণ হতে দেয় না।
আমলকি তেল
আমলকি ভিটামিন সি-তে পরিপূর্ণ। পাশাপাশি এতে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল গুণও। আমলকি তেল ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে চুলকে সুরক্ষিত রাখে।
তিলের তেল
তিলের তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ। এই তেল চুলের ফলিকলকে ময়েশ্চারাইজ করে, স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।



Click it and Unblock the Notifications
