মুঠো মুঠো চুল পড়ে যাচ্ছে? চুলের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেতে এই একটি মাত্র উপাদানই যথেষ্ট!

By Bhagysree Sarkar

চুল নিয়ে তো হাজারও সমস্যায় ভগতে হয় আমাদের। খুশকি, চুল পড়া থেকে চুল পাতলা হওয়া, রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়া তো লেগেই আছে। তার উপর গরমকালে যেন এইসব সমস্যা আরও বাড়িয়ে তুলেছে। নানারকমের প্রোডাক্ট ব্যবহার করে যত্ন নেওয়ার পরও চুলের সমস্যা মেটার নাম নেই। তবে এই সব সমস্যার সমাধান পেতে পারেন মাত্র একটি উপাদেনেই। সেটি হল অ্যালোভেরা বা ঘৃতকুমারী। অ্যালোভেরার হেয়ার মাস্ক দিয়ে এই সমস্যাগুলি থেকে মুক্তি পাবেন নিমেষেই।

অ্যালোভেরা একটি প্রাকৃতিক উদ্ভিদ, যা বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে। এটি বিভিন্ন স্বাস্থ্য ও সৌন্দর্য্যের চাহিদা পূরণ করে। বর্তমানে অনেক মানুষ চুলের বৃদ্ধির জন্য অ্যালোভেরার মাস্ক বেছে নিচ্ছেন। মাথার ত্বক শুষ্ক, চুল পড়া বা যেকোনও সমস্যায় আপনার চুলের স্বাস্থ্যের উন্নতি করতে সক্ষম এটি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

Aloe-vera
  • নারকেল তেল ও অ্যালোভেরার হেয়ার মাস্ক-

একটি ছোট বাটিতে চুলের দৈর্ঘ্য অনুযায়ী নারকেল তেল নিন, তাতে দুই চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মাথার তালুতে ভালোভাবে ম্যাসাজ করুন। ১ ঘন্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই অয়েল ট্রিটমেন্ট আপনার শুষ্ক চুলকে ডিপ কন্ডিশনিং করবে। রুক্ষ-শুস্ক চুলকে প্রাণবন্ত করে তুলবে।

  • ডিম ও অ্যালোভেরার হেয়ার মাস্ক-

একটি ছোট বাটিতে তিন চা চামচ অ্যালোভেরা জেল নিন এবং তাতে দিয়ে দিন একটি ডিম। বেশ কিছুক্ষণ ফেটিয়ে মিশ্রণটি চুলে লাগিয়ে নিন। স্ক্যাল্পে লাগাতে ভুলবেন না। এবার একটি শাওয়ার ক্যাপ পরে আধা ঘন্টা অপেক্ষা করুন। সময় হলে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই মাস্কটি আপনার চুলের হাইড্রেশন ও ময়েশ্চার লেভেল ঠিক রাখতে সাহায্য করবে।

  • অ্যালোভেরা ও অ্যাপেল সিডার ভিনেগার মাস্ক-

তিন চা চামচ অ্যালোভেরা জেল, এক চা চামচ মধু ও এক চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি হালকা ভেজা চুলে ও স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে নিন। ২০ মিনিটের জন্য রেখে শ্যাম্পু করুন। মাসে দুইবার এই মাস্কটি ব্যবহার করুন। খুশকির সমস্যা কমে যাবে।

  • অ্যালোভেরা ও ক্যাস্টর অয়েল হেয়ার মাস্ক-

এক টেবিল চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে তিন টেবিল চামচ নারকেল তেল ও তিন চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এতে রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল কয়েক ফোঁটা যোগ করুন। ভালোভাবে চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে ২০ মিনিট রাখুন এবং ধুয়ে ফেলার আগে ১ মিনিটের জন্য স্ক্যাল্প ম্যাসাজ করুন। এবার শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। প্রতি সপ্তাহে অন্তত একবার ফলো করুন, চুল হবে ঘন ও মজবুত।

Story first published: Saturday, June 15, 2024, 9:45 [IST]
X
Desktop Bottom Promotion