Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Hair care: হাজার চেষ্টাতেও চুল পড়া কমছে না? চুলের যত্নে থাকুক এই উপাদান
Hair care: সুন্দর ও স্বাস্থ্যকর চুল কার না পছন্দ! কিন্তু এযুগে পরিবর্তনশীল জীবনযাপন ও ভুল খাদ্যাভাসে সুস্থ থাকাই দায়। তার উপর শীতকাল (Winter) স্বাস্থ্যের সঙ্গে চুলেরও সমস্যা তৈরি করেছে। শীতকালে চুলের যত্ন ঠিকমতো নেওয়া যায় না।
ফলস্বরূপ, চুল শুষ্ক এবং প্রাণহীন দেখাতে শুরু করে। চুল মজবুত করার জন্য অনেক চুলের পণ্য ব্যবহার করা হয়। যা আমাদের চুলের ক্ষতিও করতে পারে। চুলের যত্ন নিতে আপনি সহজলভ্য এমন একটি উপাদান ব্যবহার করতে পারেন।

অ্যালোভেরা, আমাদের বাড়িতে প্রায়শই এই গাছটি দেখতে পাওয়া যায়। অ্যালোভেরার ব্যবহারে (Uses of aloe vera) করলে আপনার চুলের কোনও ক্ষতি হবে না। অ্যালোভেরায় (aloe vera) এমন অনেক গুণ পাওয়া যায়, যা আমাদের চুলের জন্য উপকারী। এতে ভিটামিন, খনিজ, অ্যান্টি-অক্সিডেন্ট, এনজাইম এবং অ্যামিনো অ্যাসিডের মতো অনেক পুষ্টি উপাদান রয়েছে। তাহলে আসুন জেনে নিই অ্যালোভেরা জেলের উপকারিতা (Benefits of aloe vera gel) সম্পর্কে।
- চুলের জন্য ময়েশ্চারাইজার
চুল ময়েশ্চারাইজ করার জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। এর ব্যবহারে আপনার চুল নরম এবং চকচকে দেখাতে শুরু করে। বিশেষ করে এই শীতের দিনে এই জেল অত্যন্ত উপকারী।
- চুলকে শক্তিশালী করে
অ্যালোভেরায় পাওয়া ভিটামিন, খনিজ, এনজাইমের মতো পুষ্টি উপাদানগুলি কেবল আমাদের চুলকে শক্তিশালী করে না, বরং তাদের বৃদ্ধিতেও সাহায্য করে। এটি ব্যবহার করলে আপনার চুল ভালোভাবে বৃদ্ধি পাবে। সঙ্গে ভেঙে পড়ার সমস্যাও রোখা সম্ভব।
- শুষ্ক চুল থেকে মুক্তি
চুলে পুষ্টির অভাব ও যত্নে অবহেলার কারণে চুল প্রায়শই শুষ্ক হয়ে যায়। অনেকেই আবার স্প্লিট এন্ডসের সমস্যায় ভুগছেন। যদি আপনারও এই চুলের সমস্যা থাকে, তাহলে চুলে অ্যালোভেরা জেল ব্যবহার করুন। টানা একমাস ব্যবহারে এই সমস্যা থেকে মুক্তি পাবেন।
- মাথার ত্বকের চুলকানি থেকে মুক্তি
ঠাণ্ডার দিনে চুলের আর্দ্রতা কমে যায়। যার কারণে মাথর ত্বক শুষ্ক হয়ে যায়। খুশকির সমস্যার কারণে মাথার ত্বকেও চুলকানি শুরু হয়। এই সব সমস্যা থেকে মুক্তি পেতে, আপনার চুলে অ্যালোভেরা জেল লাগান। ১ ঘণ্টা রাখার পর ধুয়ে ফেলুন। এটি ব্যবহার করলে চুলকানি থেকে মুক্তি পাবেন।



Click it and Unblock the Notifications