Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Hair care: শীতে আসতেই চুলের দফারফা? ভরসা রাখুন পেঁয়াজের রসে, জানুন ব্যবহারের পদ্ধতি
Hair care: শীতকাল পড়তেই ত্বক ও চুলের অবস্থা বেহাল হয়ে পড়ে। এই সময় আমাদের স্বাস্থ্যের সঙ্গে ত্বক ও চুলের বিশেষ যত্ন নেওয়া জরুরি। এক্ষেত্রে ভরসা করতে পারেন পেঁয়াজের রস (Onion juice)। চুলের যত্নে পেঁয়াজের রস ভীষণ উপকারী। একথা সকলেই জানেন। শীতে চুল পড়া অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব এই রস ব্যবহার করে। চলুন জেনে নেওয়া যাক, এই রস আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখতে কীভাবে ব্যবহার করবেন-
পেঁয়াজের রসে এমন কিছু উপাদান রয়েছে, যা চুলে উপস্থিত ছত্রাক এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সহায়ক। এটি আমাদের চুলের বৃদ্ধিতে সাহায্য করে (Onion juice for hair growth) এবং চুল পড়ার সমস্যাও অনেকাংশে কমে যায়। পেঁয়াজের রস চুলে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করলে আমাদের মাথায় রক্ত চলাচলও ভালো হতে শুরু করে। এটি আমাদের চুলকে পুষ্ট করে এবং মজবুত করে তোলে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটির সঠিকভাবে ব্যবহার করা।

পেঁয়াজের রস কীভাবে ব্যবহার করবেন-
- পেঁয়াজের রস এবং দই
দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা আমাদের চুলকে মজবুত করে। পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে লাগালে চুল পড়ার সমস্যা অনেকাংশে দূর হয়।
- পেঁয়াজের রস এবং ডিম
আমরা জানি, ডিমে রয়েছে বায়োটিন, এটি চুলকে সুস্থ রাখতে সাহায্য করে। পেঁয়াজের রসের সাথে ডিম মিশিয়ে এটি লাগালে চুলের বৃদ্ধি দ্বিগুণ হয়। শুধু তাই নয়, এটি দিয়ে আপনি আপনার চুলকে প্রাকৃতিকভাবে সিল্কিও করতে পারেন।
- পেঁয়াজের রস এবং নারকেল তেল
নারকেল তেল চুলে পুষ্টি জোগায় এবং পেঁয়াজের রস চুলকে মজবুত করে। উভয়ের মিশ্রণ প্রয়োগ করলে চুল নরম হয় না বরং ধীরে ধীরে চুল পড়াও কমে যায়।
- পেঁয়াজের রস এবং অ্যালোভেরা
অ্যালোভেরা চুলকে প্রশমিত করে এবং খুশকি প্রতিরোধ করে। পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে চুলে লাগালে খুশকির সমস্যা মেটে। চুল আগের থেকে আরও স্বাস্থ্যকর ও চকচকে দেখায়।
- পেঁয়াজের রস এবং মধু
মধুতে প্রচুর অ্যান্টি- অক্সিডেন্ট রয়েছে। যা চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে চুলে ও মাথার ত্বকে লাগালে চুলের বৃদ্ধি বাড়ে।



Click it and Unblock the Notifications