Hair Care Tips: দূষণে চুলের দফারফা, কীভাবে ফিরিয়ে আনবেন চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা?

By Bhagysree Sarkar

Hair Care Tips: শীতকাল (winter) মানেই বাতাসে ধুলো-বালি। তবে যে শুধু ধুলো-বালি তা কিন্তু নয়, রয়েছে দূষণও। বর্তমানে দূষণের (pollution) পরিমাণ ক্রমশ বাড়ছে। যার ফলে ক্ষতির মুখে পড়ছে জনজাতি। এই দূষণের সরাসরি প্রভাব পড়ছে আমাদের শরীরে। তবে এটি সেখানেই শুধুমাত্র সীমাবদ্ধ নয়। এটি ছড়িয়ে পড়ছে আমাদের ত্বক থেকে চুল সবকিছুতেই। বলা চলে, আজকাল বায়ু দূষণ একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

দূষণের কারণে আমাদের চুল শুষ্ক, প্রাণহীন এবং দুর্বল হয়ে পড়ছে। তারপর হিট স্টাইলিং, নানাধরনের ট্রিটমেন্ট তো রয়েছেই। এসবের ব্যবহারে সেই সময় চুল ভালো লাগলেও, ক্রমাগত ব্যবহারে জন্মায় চুলের নানা সমস্যা। এমন পরিস্থিতিতে আপনার এই সমস্যা দূর করতে পারে কিছু ঘরোয়া চুলের মাস্ক। কিন্তু তার আগে আমাদের জানতে হবে, চুলের উপর বায়ু দূষণের (Hair problems due to pollution) প্রভাব সম্পর্কে।

Hair problem
  • শুষ্কতা- এই দূষণে উপস্থিত ক্ষতিকারক কণা আমাদের চুলের আর্দ্রতা শোষণ করে নেয়। যা থেকেই চুলকে শুষ্ক ও প্রাণহীন দেখায়।
  • খুশকি- দূষণের কারণে আমাদের মাথার ত্বকে জ্বালা ও চুলকানির মত সমস্যার দেখা মেলে। যার কারণে খুশকির সমস্যা বেড়ে যায়।
  • চুল ঝরে পড়া- দূষণের ফলে আমাদের চুলের গোড়া দুর্বল হয়ে যায়। যার ফলে অত্যাধিক চুল পড়া শুরু হয়।
  • রঙ বিবর্ণ হওয়া- দূষণের ফলে আমাদের চুলের রঙ বিবর্ণ দেখায়। যা থেকে ধূসর হতে শুরু করে।

বায়ুদূষণ থেকে চুলকে রক্ষা করতে কিছু কার্যকরী হেয়ার মাস্ক-

  • দই ও মধু-

দইয়ে রয়েছে প্রোটিন, যা আমাদের চুলকে মজবুত করতে সাহায্য করে। সঙ্গে মধু চুলে আর্দ্রতা জোগায়। এই দুইয়ের মিশ্রণে তৈরি মাস্কটি আমাদের চুলের হাল ফেরাতে দুর্দান্ত। এরজন্য দুই চামচ দই ও এক চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

  • অ্যাভোকাডো ও ডিম-

অ্যাভোকাডোতে রয়েছে ভিটামিন-ই এবং স্বাস্থ্যকর চর্বি। যা আমাদের চুলে পুষ্টি যোগায়। আর ডিম চুল মজবুত করে। এই মাস্কটি তৈরি করতে প্রথমে একটি পাকা অ্যাভোকাডো ও একটি ডিমের কুসুম ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি চুলে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

  • মেথি বীজের হেয়ার মাস্ক-

মেথি বীজে প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড থাকে। যা আমাদের চুলকে মজবুত করে। এই মাস্কটি তৈরি করতে মেথি বীজ সারারাত জলে ভিজিয়ে রাখুন। এবার সকালে এই বীজগুলি পিষে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্টট চুলে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

  • ফ্ল্যাক্স সিড হেয়ার মাস্ক-

ফ্ল্যাক্স সিডে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা আমাদের চুলকে চকচকে করতে সাহায্য করে। এই মাস্কটি তৈরি করতে, ফ্ল্যাক্স সিড জলে সিদ্ধ করে নিন। এবার ছেঁকে ঠাণ্ডা করে চুলে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

Story first published: Wednesday, November 6, 2024, 19:25 [IST]
X
Desktop Bottom Promotion