Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চুল পড়ে যাচ্ছে সঙ্গে খুশকির সমস্যা, একটি হেয়ার অয়েলেই হবে ম্যাজিক!
রোজমেরি অয়েল, চুলের সমস্যায় রয়েছেন এমন মানুষ নিশ্চয়ই এই নামটি শুনেছেন। এই তেল বহুগুণ সমৃদ্ধ। এসেনশল অয়েলগুলি নানান রকম পুষ্টি উপাদান সমৃদ্ধ হয়। যা আমাদের চুলের জন্য উপকারী। তবে কোনো তেলই রোজমেরি তেলের চেয়ে বেশি উপকারী নয়। তাই চুলের বিভিন্ন প্রসাধনী তৈরিতে রোজমেরির তেলের ব্যাপক ব্যবহার করা হয়।
এই রোজমেরি অয়েল আমাদের ত্বক এবং চুলের যত্ন ও স্বাস্থ্যের খেয়াল রাখে। রোজমেরি আসলে একটি হার্বস অর্থাৎ ভেষজ উপকারি। এটি রূপচর্চাতেই শুধু নয়, এটি আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভাল। রোজমেরি অয়েলের মধ্যে রয়েছে দারুণ সুগন্ধ। এছাড়াও রয়েছে বিভিন্ন থেরাপটিক উপকরণ। চলুন দেখে নেওয়া যাক চুলের যত্নে এই অয়েলের উপকারিতা-

- চুলের গোড়া শক্ত করতে
রোজমেরিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল। যা চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে এবং দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে। নিয়মিত রোজমেরি অয়েল চুলে ব্যবহার করলে চুল ভেঙে পড়ার সমস্যা মিটবে, সঙ্গে আগা ফাটার প্রবণতাও কমে।
- চুল পড়া কমিয়ে আনে
রোজমেরিতে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য, যা মাথার তালু ঠাণ্ডা রাখে এবং চুলকানি কমায়। পরোক্ষভাবে এটি চুল পড়া কমাতেও সাহায্য করে। এছাড়াও এতে আছে অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য, যা স্ক্যাল্পে কোনো ইনফেকশন থাকলে সেটি সারিয়ে তোলে।
- চুলের বৃদ্ধি বাড়ায়
গবেষণায় দেখা গিয়েছে, রোজমেরি অয়েল স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়ায়। ফলে চুলের ফলিকলগুলিতে অক্সিজেন ও পুষ্টি শোষণের হার বেড়ে যায়, যা চুলের বৃদ্ধির জন্য জরুরী। এছাড়াও এটি অ্যালোপেশিয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে।
এছাড়াও চুলে প্রাকৃতিক কন্ডিশনারের মতো কাজ করে রোজমেরি অয়েল। এটি চুলে ময়েশ্চার ধরে রাখে, শুষ্কতা দূর করে। এমনকি, এটি খুশকিনাশক হিসাবেও ব্যবহার করা হয়।



Click it and Unblock the Notifications