গরমে গুচ্ছ গুচ্ছ ঝরে পড়ছে চুল, ঝলমলে চুল পেতে কী কী মেনে চলতে হবে দেখুন

By Bhagysree Sarkar

বর্ষার সময় যেমন চুলের সমস্যা দেখা দেয়, তেমনই গ্রীষ্মকালেও চুলে একাধিক সমস্যা দেখা দেয়। সাধারণত, চুলে এবং স্ক্যাল্পে ঘাম বসে চুল পড়া, খুশকি, ডগা ফেটে যাওয়ার মত সমস্যা দেখা যায়।

শুধু তাপমাত্রা নয়, প্রখর সূর্যের আলোতে চুল দ্রুত নষ্ট হয়ে যায়। তাই এই ঋতুতে চুলের যত্নের প্রয়োজন বেশি। গ্রীষ্মকালে চুলের বিশেষ যত্ন নেওয়ার জন্য কী কী করবেন-

Hair
  • নিয়মিত অয়েলিং এবং শ্যাম্পু করুন

যাঁরা নিত্যদিনই বাড়ির বাইরে বের হচ্ছেন কাজের তাগিদে তাঁদের রোজই শ্যাম্পু করা উচিত। তবে যারা বাড়িতে থাকেন তাঁরা অবশ্য সপ্তাহে তিনবার স্ক্যাম্পু করলেই যথেষ্ট। কারণ গরমের দিনে ঘামের ফলে স্ক্যাল্পে খুব সহজে নোংরা জমে যায়। এর থেকে চুলে একাধিক সমস্যা দেখা দিতে পারে।

  • চুলের ধরন অনুসারে শ্যাম্পু বেছে নিন

সব ধরনের শ্যাম্পু আপনার চুলের জন্য উপযুক্ত নয়। তাই একটু সতর্ক থাকতে হবে আপনাকে। সাধারণত, চুল এবং স্ক্যাল্পের ধরন অনুসারে শ্যাম্পু বেছে নেওয়াই শ্রেয়। দরকার হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

  • ঘামে ভেজা বা স্নানের পর চুল আঁচড়াবেন না

ঘামে ভেজা বা স্নানের পর ভেজা চুল না আঁচড়ানোই ভাল। যদি আঁচড়ান তবে চুলের গোড়া আলগা হয়ে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। তাই এই ব্যাপারে সতর্ক থাকুন।

  • চুল পরিষ্কার রাখা প্রয়োজন

গরমের দিনে বিশেষ করে চুল ভালভাবে পরিষ্কার করে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। এই গরমে নিয়মিত স্নান এবং শ্যাম্পু করার অভ্যাস রাখুন।

  • নিয়মিত তেল লাগান

নিয়মিত তেল লাগালে চুলকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তেলের লুব্রিকেটিং বৈশিষ্ট্যগুলি চুলকে বিচ্ছিন্ন করা সহজ করে তোলে। চিরুনি বা ব্রাশ করার সময় চুল ভাঙা প্রতিরোধ করে।

  • চুল বেঁধে রাখুন

গরমে খোলা চুল অস্বস্তিকর। তাই এই সময় চুল বেঁধে রাখাই ভালো। তবে বিশেষ করে রোদে বেরনোর সময় স্কার্ফ বা টুপি দিয়ে ঢেকে রাখতে পারেন।

Story first published: Thursday, May 30, 2024, 20:25 [IST]
X
Desktop Bottom Promotion