বর্ষা আসতেই চুলের দুর্দশা? ঘরোয়া এই বিশেষ ৩টি হেয়ার মাস্কই করবে জাদু!

By Bhagysree Sarkar

বৃষ্টির শুরুতেই চুলের নাজেহাল অবস্থা। চুল ঝরে পড়া থেকে, রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়া, আঠাভাব, সামান্য টান লাগলেই উঠে আসা এসব সমস্যার মুখে পড়তে হচ্ছে আমাদের। আবার রোজদিন শ্যাম্পুও করা যায় না। পরিবর্তনশীল ঋতুতে সবাইকে নানা ধরনের চুল সংক্রান্ত সমস্যায় পড়তে হয়। তাই বর্ষায় চুলের একটু বাড়তি যত্নের প্রয়োজন হয়।

মূলত, মৌসুমে বৃষ্টির কারণে চুল প্রায়ই ভিজে যায়। ফলে প্রায়শই ছত্রাক সংক্রমণের ভয় থাকে। এমন পরিস্থিতিতে চুল পড়া বন্ধ করতে বিভিন্ন ধরনের হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা হয়। অনেকেই আবার টাকা খরচা করে শহরের নামী পার্লারে যান। কিন্তু লাভ হয় কি? অনেকেই আবার ঘরোয়া উপায়েই ভরসা রাখতে পছন্দ করেন। আপনিও যদি বর্ষাকালে চুল পড়া রোধ করতে চান, তাহলে ঘরে তৈরি এই ৩টি হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। একমাসের ব্যবহারেই ফল পাবেন হাতে-নাতে।

haire fall
  • ডিমের হেয়ার মাস্ক

বর্ষাকালে যদি আপনার চুল অনেক ঝরতে শুরু করে , তাহলে ঘরে বসেই ব্যবহার করতে পারেন ডিমের তৈরি হেয়ার মাস্ক। এর ব্যবহারে আপনার চুলের গোড়া ভেতর থেকে শক্ত হয়ে যায়। সঙ্গেই চুলে একটি শাইন যোগ করে। এটি ব্যবহার করার জন্য, আপনাকে অল্প দুধে একটি ডিম মেশাতে হবে। ভালো ভাবে মিশিয়ে তাতে সামান্য নারকেল তেল দেয়ে তা চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত লাগিয়ে নিন। আধা ঘণ্টা পর ভালো করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহারেই ফল পাবেন।

  • দইয়ের হেয়ার মাস্ক

দই শুধু আমাদের স্বাস্থ্যের জন্যই ভালো না, এটি নানা ধরনের রূপচর্চাতেও ব্যবহার হয়ে থাকে। দইয়ের ব্যবহার করে আপনিও চুল পড়া রোধ করতে পারেন। এর জন্য আপনাকে শুধু দইয়ে এক চামচ মধু এবং সামান্য নারকেল তেল ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এই পেস্ট চুলে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। মনে রাখবেন মধু যাতে চুলে লেগে না থাকে, সেদিকে নজর রাখতে হবে। এরজন্য আপনি শ্যাম্পু করুন একবারের জায়গায় ২ বার।

  • নিমের হেয়ার মাস্ক

নিমের গুণাগুণ সম্বন্ধে জানেনা, এমন মানুষ পাওয়া যাওয়া মুশকিল। এই নিমে এমন অনেক উপাদান রয়েছে যা চুলকে ছত্রাকের সংক্রমণ থেকে রক্ষা করে। এটি ব্যবহার করার জন্য, আপনাকে শুধু নিম পাতা পিষে একটি পেস্ট তৈরি করতে হবে। পেস্ট তৈরি করার পর এতে সামান্য নারকেল তেল দিন। এবার এই হেয়ার মাস্কটি চুলের গোড়ায় লাগাতে পারেন। এর ব্যবহারে চুল ভেতর থেকে মজবুত হবে, এতে চুল পড়া কমে যাবে।

Story first published: Tuesday, July 2, 2024, 13:07 [IST]
X
Desktop Bottom Promotion