Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Hair Care Tips: চুল পড়া কমবে, তাড়াতাড়ি লম্বাও হবে! ঘরে তৈরি এই ৩ শ্যাম্পুই দেখাবে ম্যাজিক
Hair Care Tips: দিনে দিনে চুল ঝরার পরিমাণ বেড়েই চলেছে। চুল শুষ্ক হয়ে যাচ্ছে, খুশকি বাড়ছে, জট পড়ছে চুলে। তেল দিয়ে, স্পা করে, হেয়ার প্যাক লাগিয়েও ফল মিলছে না। তাই দাম দিয়ে ভালো শ্যাম্পু কিনে এনেছেন। নিয়মিত এই শ্যাম্পু ব্যবহার করলেই চুলের যাবতীয় সমস্যা অনেকটা কমবে, এমনটাই আশা ছিল। কিন্তু তাতেও চুলে বিশেষ কোনও পরিবর্তন দেখা গেল না।
বিশেষজ্ঞরা বলছেন, চুলের সমস্যার অনেক কারণ থাকতে পারেন। সব সময়ে যে তা শারীরিক সমস্যা, দূষণ, যত্নের অভাবের কারণে হয়, তা কিন্তু নয়। শ্যাম্পুর ক্ষতিকর রাসায়নিকও চুল পড়া এবং অন্যান্য সমস্যার জন্য দায়ী। তাই কেনা শ্যাম্পু ব্যবহার না করে, বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরেই বানিয়ে নিন কেমিক্যাল-মুক্ত শ্যাম্পু। এতে চুল এবং স্ক্যাল্প, উভয়ই সুস্থ থাকবে।

তুলসী এবং অ্যালোভেরা জেল
বড় কাপের এক কাপ জলে কয়েকটি নিম পাতা দিয়ে সেদ্ধ করে নিন। মিক্সারে তুলসী পাতার সঙ্গে অ্যালোভেরা জেল দিয়ে ঘন পেস্ট করে নিন। এই মিশ্রণে পরিমাণমতো নিম পাতার জল এবং কোনও হার্বাল শ্যাম্পু মিশিয়ে পুরো চুলে লাগান। মিনিট ১০-১৫ চুলে লাগিয়ে রেখে দিন। তারপরে ধুয়ে ফেলুন।
ঘোল এবং মুলতানি মাটি
দুই টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে পরিমাণমতো ঘোল মিশিয়ে পুরো চুলে লাগিয়ে নিন। চুল শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি চুলকে সফ্ট ও মসৃণ রাখে, চুলের গঠন উন্নত করে এবং চুল গজাতে সাহায্য করে।
রিঠা, ভৃঙ্গরাজ এবং মেথি গুঁড়ো
আমলকি, রিঠা, ভৃঙ্গরাজ একসঙ্গে ভালো ভাবে গুঁড়িয়ে নিন। এর সঙ্গে মেথি গুঁড়ো মেশান। অল্প জল দিয়ে ঘন পেস্ট তৈরি করুন। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত এই মিশ্রণটি লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর মাথা ধুয়ে ফেলুন।
চুলে ভেষজ শ্যাম্পু ব্যবহারের উপকারিতা
১) ঘরে তৈরি ভেষজ শ্যাম্পু চুলে পুষ্টির জোগান দেয়, রুক্ষ-শুষ্কভাব দূর করে এবং চুল মসৃণ ও মোলায়েম রাখে। সপ্তাহে ২-৩ বার হার্বাল শ্যাম্পু ব্যবহার করলেই ফল পাবেন হাতেনাতে!
২) চুল পড়ার সমস্যা কমবেশি সকলেরই আছে। দূষণ, যত্নের অভাব, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি রাসায়নিক-যুক্ত শ্যাম্পু ও কন্ডিশনারের ব্যবহারও চুল পড়ার অন্যতম কারণ। চুলকে রাসায়নিকের হাত থেকে বাঁচাতে ঘরে তৈরি ভেষজ শ্যাম্পু ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি শ্যাম্পু চুলের ফলিকল শক্তিশালী করে, চুলে পুষ্টি যোগায়। ফলে চুল পড়াও অনেকটাই কমে।
৩) চুলে কি প্রায়ই জট পড়ে? তাহলে ভেষজ শ্যাম্পু ব্যবহার করুন। ঘরে তৈরি শ্যাম্পু নিয়মিত ব্যবহারে মাথার ত্বকে রক্তসঞ্চালন বৃদ্ধি পায়, অত্যধিক জট পড়া থেকে মুক্তি মেলে, চুল মসৃণ থাকে, চুলকে ময়েশ্চারাইজ করে এবং শুষ্কভাবও দূর হয়।
৪) খুশকি একবার হলে তা থেকে নিস্তার পাওয়া মুশকিল। আর এই খুশকির কারণেই চুল ঝরে বেশি। তবে নিয়মিত হার্বাল শ্যাম্পু ব্যবহারে খুশকি দূর হতে পারে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications