Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চুলের জেল্লা হারাচ্ছে? ঘরে তৈরি এই হেয়ার মাস্ক লাগালেই ফল পাবেন!
Hair Care Tips: গরম, বর্ষা বা শীত - যে মরশুমই হোক না কেন, চুলের সমস্যা লেগেই থাকে। চুল ঝরা, ডগা ফাটা, শুষ্ক-রুক্ষ চুলের সমস্যায় কমবেশি সকলেই ভোগেন। মূলত দূষণ থেকেই চুলের বেশি ক্ষতি হয়। এছাড়াও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়ন্ত্রিত জীবনযাপন, সঠিক পরিচর্যার অভাব এবং বিভিন্ন শারীরিক সমস্যার কারণেও চুলের উপর খারাপ প্রভাব পড়ে।
স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে অনেকেই নামীদামী প্রসাধনীর উপর ভরসা রাখেন। প্রতি সপ্তাহে পার্লারেও যান। তবে এ সবের পাশাপাশি ঘরোয়া উপায়েও চুলের যত্নের প্রয়োজন, তবেই মিলবে কাঙ্খিত ফল। আজ এমন এক ঘরোয়া হেয়ার প্যাকের সন্ধান রইল, যা সপ্তাহে এক-দু'দিন ব্যবহার করলেই চুলের সব সমস্যা থেকে মুক্তি মিলবে।

উপকরণ
-২ টেবিল চামচ নারকেল তেল
-১ টেবিল চামচ মধু
-পাকা অ্যাভোকাডো অর্ধেক
-একটা ডিম
-কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল অথবা রোজমেরি তেল (অপশনাল)
তৈরির পদ্ধতি
প্রথমে অ্যাভোকাডো কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিন। এর মধ্যে নারকেল তেল এবং মধু ভালো ভাবে মেশান। তারপর ডিম ফাটিয়ে দিয়ে দিন। সবশেষে এসেনশিয়াল অয়েল দিয়ে সমস্ত উপকরণ মাখিয়ে নিন ভালো ভাবে। একেবারে মিহি পেস্ট তৈরি করতে হবে।
চুলে লাগাবেন কী ভাবে?
ভেজা চুলে হেয়ার মাস্ক লাগানো সবচেয়ে উপকারী। চুল ভাগ করে গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো ভাবে লাগিয়ে নিন এই ঘরোয়া হেয়ার মাস্ক। পুরো চুলে মাস্ক লাগানো হয়ে গেলে শাওয়ার ক্যাপ জড়িয়ে নিন। এক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।
উপকারিতা
-নারকেল তেলে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে, যা চুলের গোড়ায় প্রবেশ করে, চুলে আর্দ্রতা যোগায় এবং চুল মজবুত করে।
-মধুও চুলে আর্দ্রতা ধরে রাখে। পাশাপাশি এতে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণও রয়েছে।
-অ্যাভোকাডোতে রয়েছে হেলদি ফ্যাট, ভিটামিন এবং খনিজ। অ্যাভোকাডো ব্যবহারে চুল ও স্ক্যাল্প সুস্থ থাকে।
-ডিমের মধ্যে থাকা প্রোটিন চুলের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।
-সুগন্ধির জন্য হেয়ার মাস্কে এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন। তবে এসেনশিয়াল অয়েল কেবল সুগন্ধের জন্যই পরিচিত নয়, পাশাপাশি চুলেরও উপকার করে। ল্যাভেন্ডার তেল চুলের বৃদ্ধি ঘটায়। আর, রোজমেরি তেল চুলের গোড়া মজবুত করে। ফলে চুল পড়া কম হয়।



Click it and Unblock the Notifications
