Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
পাকা ও রুক্ষ-শুষ্ক চুল? নির্দ্বিধায় ভরসা রাখুন এই তেলে, রাতারাতি করবে কামাল!
চুলের যত্নে তো অনেক কিছুই ব্যবহার করেছেন। নামী-দামি প্রোডাক্ট থেকে ঘরোয়া টোটকা, এমনকি পার্লারেও গিয়েছেন নিশ্চয়ই। কিন্তু গাদা গাদা টাকা খরচ করেও আপনার চুলের সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না। চুল পড়া থেকে মাথায় খুশকির সমস্যা, চুলকানি ও অন্যান্য বেশ কিছু সমস্যা লেগেই আছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এসব সমস্যা সমাধান করতে পারে একটি মাত্র তেল। যা খুব সহজলোভ্যও।
নিম গাছ, এটি আপনি নিজের বাড়ির কাছাকাছি একটু খুঁজলেই পাবেন। নিমের উপকারিতা সম্পর্কে আমরা সকলেই জানি। নিম ফল থেকে মূলত পাওয়া যায় এই তেল। এই তেলের প্রধান দুটি উপাদান হল আজাদিরচটিন এবং ট্রাইটারপেনয়েড। যা অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিহিস্টামাইন এবং অ্যান্টিপাইরেটিক হিসেবে কাজ করে। এছাড়াও এই তেলে আছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকালয়েড। যা আপনার চুল ভালো রাখার পাশপাশি স্ক্যাল্পের স্বাস্থ্য উন্নত করে। চলুন এক নজরে দেখে নিন চুলের যত্নে এর উপকারিতা-

- খুশকি কমায়
রুক্ষ-শুষ্ক, খুশকির স্ক্যাল্পকে ময়েশ্চারাইজ করার একটি দুর্দান্ত উপায় হল নিম তেল। এই নিম তেলে রয়েছে অ্য়ান্টি ফাঙ্গাল গুণ। যা স্ক্যাল্পে বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশনের মোকাবিলা করে। খুশকির অন্যতম কারণ ক্যানডিডা ও মালাসেজিয়া ফাঙ্গি-এর সঙ্গেও মোকাবিলা করে নিম তেল। জ্বালা, চুলকানির মতো সমস্যা দবর করে স্ক্যাল্পের পিএইচ মাত্রা ঠিক রাখতে নিয়মিত এই তেল ব্যবহার করা উচিত।
- চুলের ধূসরতা কমায়
আজকের আধুনিক সমাজে আপনার বয়স যাই হোক না কেন, চুল পাকা হওয়া সবার মধ্যেই একটি সাধারণ সমস্যা। এটি প্রধানত অক্সিডেটিভ স্ট্রেস এবং মেলানোসাইটের হ্রাসের কারণে ঘটে। নিমের তেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি এটির বিরুদ্ধে লড়াই করতে এবং ধূসর প্রক্রিয়াটিকে ধীর করতে সাহায্য করতে পারে।
- শুষ্ক চুলের জন্য কন্ডিশনার হিসেবে কাজ করে
অন্যান্য সব উপকারিতা ছাড়াও নিম তেল শুষ্ক ও প্রাণহীন চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে। নিম তেলে একাধিক ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা রুক্ষ চুলের হাল ফেরাতে সাহায্য করে। স্ক্যাল্পকে পুষ্টি জোগায়। চুলে গোড়া থেকে পুষ্টি জোগায়। রুক্ষ, শুষ্ক, ড্যামেজ হয়ে যাওয়া চুলের হাল ফেরাতে খুব বেশি সময় লাগে না। সপ্তাহ খানেক ব্যবহার করলেই ফল পাবেন।



Click it and Unblock the Notifications