Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Green Tea Face Packs: গ্রিন টি-এর গুণেই দূর হবে ত্বকের নানা সমস্যা! দেখুন কী ভাবে ব্যবহার করবেন
ওজন কমাতে এখন অনেকেই ভরসা রাখছেন গ্রিন টি-এর উপরে। মেটাবলিজমের মাত্রা বাড়িয়ে দ্রুত ফ্যাট ঝরাতে সাহায্য করে এই সবুজ চা। এ ছাড়া, গ্রিন টি শরীরে খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড জমতে দেয় না। এই চায়ে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীর ডিটক্স করতে সাহায্য করে। তবে গ্রিন টি কেবল স্বাস্থ্যই ভালো রাখে না, ত্বকের জন্যও দারুণ উপকারী।

গ্রিন টি ত্বককে ভিতর থেকে আর্দ্র রাখে, ত্বকে বয়সের ছাপ বা রিঙ্কেলস পড়তে দেয় না। ব্রণর সমস্যা থেকেও রেহাই মেলে গ্রিন টি ব্যবহারে। এই চায়ের নানা ফেস প্যাক বানিয়ে ত্বকের নানা সমস্যায় কাজে লাগাতে পারেন। জেনে নিন, ত্বকের যত্নে কী ভাবে গ্রিন টি দিয়ে ফেস প্যাক তৈরি করবেন-

হলুদ এবং গ্রিন টি
হলুদ ব্রণ, দাগছোপ কমায়। বেসন ত্বকের ময়লা এবং সিবাম অপসারণে সাহায্য করে। এক চা চামচ বেসনের সঙ্গে ১/৪ চা চামচ হলুদ এবং ২ চা চামচ গ্রিন টি একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ বার এই ফেস প্যাক লাগালেই ফল পাবেন! নর্মাল এবং কম্বিনেশন স্কিনের জন্য এই ফেস প্যাক দুর্দান্ত।

কমলালেবুর খোসা এবং গ্রিন টি
কমলালেবুর খোসায় বার্ধক্য বিরোধী প্রভাব রয়েছে। এটি ত্বকে কোলাজেন উৎপাদন বাড়িয়ে তোলে। আর, মধু ত্বককে ময়েশ্চারাইজ রাখে।
এক টেবিল চামচ গ্রিন টি-এর সঙ্গে ১ টেবিল চামচ কমলালেবুর খোসার গুঁড়ো এবং আধা চা চামচ মধু মিশিয়ে মুখে লাগান। বৃত্তাকার গতিতে মুখে স্ক্রাব করুন কিছুক্ষণ। তারপর ১৫ মিনিট রেখে হালকা গরম জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ১-২ বার এই ফেস প্যাক লাগালেই ফল পাবেন! নর্মাল এবং কম্বিনেশন স্কিনের জন্য এই ফেস প্যাক সবচেয়ে কার্যকর।

চালের গুঁড়ো এবং গ্রিন টি
লেবু ভিটামিন সি সমৃদ্ধ। ত্বকের কালো দাগছোপ বা হাইপারপিগমেন্টেশন কমাতে লেবু দারুণ কার্যকর। চালের গুঁড়ো ত্বক এক্সফোলিয়েশনে সহায়তা করে।
দুই টেবিল চামচ চালের গুঁড়োর সঙ্গে ১ টেবিল চামচ গ্রিন টি এবং ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। প্যাকটি শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ বার এই ফেস প্যাক লাগাতে পারেন। তৈলাক্ত ত্বকের জন্য কার্যকর এই ফেস প্যাক।

মুলতানি মাটি এবং গ্রিন টি
মুলতানি মাটি ডেড স্কিন এবং অতিরিক্ত তেল অপসারণ করে। এ ছাড়া, জ্বালা-যন্ত্রণা কমায় এবং ত্বককে উজ্জ্বল রাখে মুলতানি মাটি।
এক টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ৩ টেবিল চামচ গ্রিন টি মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ বার এই ফেস প্যাক লাগাতে পারেন। তৈলাক্ত ত্বকের জন্য কার্যকর এই ফেস প্যাক।

মধু এবং গ্রিন টি
শুষ্ক ত্বকের জন্য এই মিশ্রণটি খুবই উপকারি। মধু ত্বককে হাইড্রেট রাখে এবং ত্বকে পুষ্টি যোগায়। গ্রিন টি ত্বককে সুস্থ রাখে।
দুই টেবিল চামচ মধুর সঙ্গে ১ টেবিল চামচ গ্রিন টি মিশিয়ে মুখে লাগান সমানভাবে। ১৫ মিনিট পর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এটি লাগাতে পারেন।



Click it and Unblock the Notifications