Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) খুশকির সমস্যায় ভুগছেন? নিজেকে এই ৫টি প্রশ্ন করুন!
খালি চোখেও দেখা যাচ্ছে আপনার চুলের খুশকি? খুশকির কারনে চুল পরাও শুরু হয়েছে? কিন্তু খুশকির সমস্যা কেন হচ্ছে তা জানার চেষ্টা করেছেন কখনও? নিজেকে কখনও প্রশ্ন করেছেন কেন এই জেদি খুশকি আপনাকে আঁকড়ে ধরেছে? [(ছবি) খুশকি তাড়াবে এই ৭ ম্যাজিক টোটকা!]
কালো পোশাক পরা পছন্দ আপনার। কিন্তু খুশকির কারণে পরতে পারছেন না, মনে মনে ঠিক করে ফেলনেন কালো পোশাক পরাই ছেড়ে দেবেন। কিন্তু তাতে কি কোনও সমস্যার সমাধান হবে? [(ছবি) ৬টি ঘরোয়া পদ্ধতিতে সারান খুশকির সমস্যা!]
টেলিভিশনের বিজ্ঞাপন দেখে আপনার মনে হয় তবে কি আমার শ্যাম্পু বদলাতে হবে? এই ধরণের ভুল প্রশ্ন করে লাভ নেই। খুশকির সমস্যায় নিজেকে গুরুত্বপূর্ণ ৫টি প্রশ্ন করুন। তাতে আদতে লাভ হবে আপনারই। গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি কী তা জানতে ক্লিক করুন নিচের ছবিতে।

আমি কি মাত্রাতিরিক্ত ঘামি?
সাধারণত মনে করা হয় মাথার শুষ্ক ত্বকের জেরেই খুশকি হয়। তা মোটেই সঠিক নয়। খুশকি হল একধরণের সংক্রমণ যা স্যাঁতস্যাতে এবং অপরিষ্কার পরিস্থিতিতে তৈরি হয়। আপনি যদি অতিরিক্ত পরিমাণে ঘামেন তাহলে খুশকির প্রবণতা বেড়ে যায়।

আমার ত্বক কি প্রচন্ড পরিমানে তৈলাক্ত?
ত্বক তৈলাক্ত মানে স্বাভাবিক ভাবেই আপনার মাথার তালুও তৈলাক্ত হবে। আর এই ধরনের তৈলাক্ত ত্বকেই ব্যাকটেরিয়া জন্ম নেয়। যদি প্রত্যেকদিন মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুতে পারেন তাহলে খুশকি দুর করা সম্ভব হবে।

কত ঘন ঘন আমি পুষ্টিকর খাবার খাই?
আজকালকার ব্যস্ত জীবনে অনেককেই দোকানের খাবারের উপর নির্ভর করে থাকতে হয়। সেক্ষেত্রে পুষ্টিকর খাবার খাওয়াটা প্রায় অসম্ভব। পুষ্টির অভাবে আপনার চুলের অবস্থাও বিগড়ে যেতে থাকে। সুস্থ থাকার জন্য চুলের প্রয়োজন হয় ভিটামিন বি কমপ্লেক্স। এর অভার ঘটলেও খুশকি জাতীয় সমস্যা হতে পারে।

আমার চিরুনি কি সত্যিই পরিস্কার ?
চিরুণি প্রত্যেকদিন ব্যবহার করা হয়। আর সেই চিরণি যদি নোংরা থাকে তাহলে তা চুলেও পৌঁছে যায়। এর ফলে ব্যাকটেরিয়া দানা বাধে চুলে। বিউটি পার্লারে গিয়ে সেখানে লোকের ব্যবহার করা চিরুনি ব্যবহার করা অত্যন্ত অস্বাস্থ্যকর। তাই, সবসময় ব্যাগে চিরুণি নিয়ে চলুন। এবং নিজের চিরুনি নিয়মিত পরিস্কার করুন।

গত ৬ মাসে কতবার হেয়ার প্রোডাক্ট ব্যবহার করেছি?
আগে নিজে ঠিক করুন যে গত ৬ মাসে কতবার খুশকি-সংক্রান্ত বা সাধারণ হেয়ার প্রোডাক্ট ব্যবহার করেছেন। ঘন ঘন প্রোডাক্ট ব্র্যান্ড বা প্রোডাক্টের ধরন বদলালে তা মাথার ত্বকের ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। এর ফলে মাথা চুলকোনো, খুশকির উপদ্রব, চুল পরে যাওয়ার সমস্যা বাড়তে পারে।



Click it and Unblock the Notifications