Winter Hair Care Tips: শীতেও চুল থাকবে মোলায়েম ও মসৃণ, মেনে চলুন এই কয়েকটি টিপস!

শীত আসলেই চুল শুষ্ক, রুক্ষ হয়ে যাওয়া এবং খুশকির মতো সমস্যা বাড়তে থাকে। শত চেষ্টা করেও এই সময় চুল মসৃণ ও মোলায়েম রাখা যায় না। তাই শীতকালে চুলের যত্নে একটু বেশি সতর্ক হওয়া জরুরি। তবে শীতে চুলের যত্ন নিতে গিয়ে আমরা নিজেদের অজান্তেই এমন অনেক ভুল করে ফেলি, যার জন্য চুলের মারাত্মক ক্ষতি হয়ে যায়। শীতে কী ভাবে চুলের যত্ন নেবেন, দেখে নিন তার কয়েকটা সহজ টিপস।

Golden rules to keep in mind to avoid winter hair issues

গরম জল দিয়ে চুল ধোবেন না

ঠাণ্ডা আবহাওয়ায় সকলেই গরম জলে স্নান করতে পছন্দ করেন। কিন্তু গরম জল চুলের জন্য খুবই ক্ষতিকর। হিট স্টাইলিং সরঞ্জামগুলি যেমন চুলের ক্ষতি করে, তেমনই গরম জলও চুলের বিরাট ক্ষতি করে। এর ফলে চুল রুক্ষ, শুষ্ক হয়ে যেতে পারে। চুলে জট পড়তে পারে। তবে একেবারে হালকা গরম জল চুলের জন্য ব্যবহার করতে পারেন।

সাবধানে চুল আঁচড়ান

ভেজা চুলে কখনই চিরুনি দিয়ে আঁচড়াবেন না, এবং কোনও হেয়ার প্রোডাক্ট ব্যবহার করার পর চুল আঁচড়ানো এড়িয়ে চলুন।

হিট স্টাইলিং সরঞ্জাম ব্যবহার করবেন না

হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনারের মতো হিট স্টাইলিং সরঞ্জামগুলি চুলের জন্য একেবারেই ভালো নয়। হেয়ার জেলে উপস্থিত বিষাক্ত রাসায়নিক এবং ড্রায়ার, স্ট্রেইটনারের তাপ আপনার চুল, মাথার ত্বক এবং শরীরের ক্ষতি করে। এতে চুল শুষ্ক, রুক্ষ এবং নিষ্প্রভ হয়ে যায়।

চুলের কেমিকেল ট্রিটমেন্ট করবেন না

চুল স্ট্রেট করা, স্মুথ করা, কেরাটিন ট্রিটমেন্ট, এগুলিতে চুল নষ্ট হয়ে যেতে পারে। এই সমস্ত চিকিৎসায় বিভিন্ন কেমিকেল ব্যবহার করা হয়, যা চুলের মারাত্মক ক্ষতি করে। শুষ্ক ভাব, স্প্লিট এন্ডস, চুল পড়ার সম্ভাবনা বাড়ে।

নারকেল তেল ব্যবহার করুন

চুলের সব ক্ষতি রোধ হয় অয়েল ম্যাসাজে। তেল ম্যাসাজ চুলের গোড়া, চুল এবং মাথার ত্বককে হাইড্রেট করে। মাথার ত্বকে রক্ত ​​প্রবাহ বাড়ে। সপ্তাহে অন্তত দু'বার চুলে তেল লাগান। নারকেল তেল, জোজোবা তেল এবং আরগান তেল ব্যবহার করতে পারেন। এতে খুশকিও কমবে।

Story first published: Thursday, December 22, 2022, 20:40 [IST]
X
Desktop Bottom Promotion