Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Winter Beauty Tips: শীতের রাতে এইভাবে ত্বকের যত্ন নিলে হার মানবে দামী নাইট ক্রিমও! জানুন
Winter Beauty Tips: শীতের ঠাণ্ডা আবহাওয়া স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওযা প্রয়োজনীয়। এই মরশুমে সংক্রমণের ঝুঁকি বাড়ে। তবে শুধু শাস্ত্র নয়, এই সময় ত্বকের দিকেও দিতে হবে বাড়তি নজর। কারণ, ঠাণ্ডা আবহাওয়ায় আমাদের ত্বক প্রাণহীন ও শুষ্ক হয়ে যায়। তাই যত্ন নেওয়া জরুরি (Skin Care) হয়ে পড়ে। কিন্তু আমাদের কাছে সময় কোথায়। আমরা এই সময় বাজারজাত পণ্যের উপরই ভরসা করি। যা কেমিক্যালযুক্ত হওয়ায় ত্বকের স্বাস্থ্যের জন্য অনুচিত। তাহলে কীভাবে রাখবেন এই মরশুমে ত্বকের যত্ন?
শীতের মরশুমে ত্বককে সতেজ রাখতে বাজারজাত পণ্য একেবারেই ব্যবহার করা উচিত নয়। এতে ত্বকে কোনও উল্লেখযোগ্য পার্থক্যের তো দেখা মিলবেই না, বরং পকেটে টান পড়বে। তাই এক্ষেত্রে বেছে নিতে পারেন কিছু প্রাকৃতিক সমাধান। গোলাপ জল এবং গ্লিসারিনের (glycerin and rose water) ক্রমাগত ব্যবহারে এই ঋতুতে মুখের আর্দ্রতা দূর হবে। সঙ্গে ত্বকের অন্যান্য শীতকালীন সমস্যা থেকে মুক্তি পাবেন। তাই কিছু ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন।

ছবি সৌজন্য- pexels
এই ঘরোয়া উপাদানগুলি প্রাকৃতিক হওয়ায় আপনার ত্বকের কোনও ধরনের ক্ষতি হবে না। আজ আমরা কথা বলছি, গোলাপ জল এবং গ্লিসারিন লাগানোর উপকারিতা (Benefits of applying rose water and glycerin) সম্পর্কে। আসুন এই বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক-
. ত্বক পরিষ্কার করে
গ্লিসারিন ত্বকের ছিদ্রে জমে থাকা ময়লা গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে। যার কারণে ত্বক সতেজ ও সুস্থ দেখায়। গোলাপজল ত্বকের ফুসকুড়ি ও জ্বালাপোড়া কমাতে সহায়ক।
. ত্বক হাইড্রেটেড রাখুন
শীতকালে মানুষ প্রায়ই জল পান কম করে থাকে। এতে জলশূন্যতার সমস্যা হয়। ত্বক নিষ্প্রাণ হওয়ার একটি কারণ হল শরীরে জলের অভাব। এমন পরিস্থিতিতে গোলাপ জল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। এতে প্রাকৃতিক হাইড্রেটিং বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করে। গোলাপ জলে গ্লিসারিন মিশিয়ে লাগালে দ্বিগুণ উপকার পাবেন।
. ব্রণ থেকে মুক্তি পান
গোলাপ জলে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। এগুলি আমাদের ত্বকের ব্রণ ও দাগ কমায়। অন্যদিকে গ্লিসারিন ক্ষতিগ্রস্ত ত্বকের কোষ মেরামত করে। এটি ফাটা এবং রুক্ষ ত্বক নিরাময়ে অত্যন্ত উপকারী। মূলত এই দুটিই আপনাকে একটি প্রাকৃতিক আভা প্রদান করে। এটি ঠাণ্ডার মধ্যেও আপনার ত্বককে উজ্জ্বল দেখায়।
. ত্বকে সতেজতা আনে
শীতকালে ত্বকে গোলাপজল ও গ্লিসারিন লাগালে মুখ সতেজ থাকে। এটি ত্বককে শিথিল করে এবং উজ্জ্বল করে তোলে। প্রতিদিন ঘুমানোর আগে মুখে লাগাতে এই দুই উপাদন মিশিয়ে লাগাতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। কিছুদিনের মধ্যেই পার্থক্য দেখতে পাবেন।
কীভাবে ব্যবহার করবেন:-
একটি পরিষ্কার বোতলে সমপরিমাণ গোলাপজল ও গ্লিসারিন মিশিয়ে নিন। প্রতিদিন ঘুমানোর আগে মুখে ও ঘাড়ে লাগান। কিছুক্ষণ আলতো করে ম্যাসাজ করুন। সকালে সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তবে এটি ব্যবহারের আগে অবশ্য়ই একটি প্যাচ পরীক্ষা করা জরুরি।



Click it and Unblock the Notifications