Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Skin care: ৪০-এও দেখাবে উজ্জ্বল-জেল্লাদার ত্বক! দামী ট্রিটমেন্ট নয়, মানুন এই টিপস
Skin care: বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই ত্বকের সমস্যাও বাড়ে। সেই সঙ্গে ৩০ পেড়োলেই মহিলাদের মুখে বলিরেখার (Wrinkles) সমস্যা দেখা দিতে শুরু করে। যা রুখতে অনেকেই দামী স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে থাকি। শুধু তাই নয়, গাদা টাকা খরচা করে বিভিন্ন ধরনের স্কিন ট্রিটমেন্টও করিয়ে থাকি।
কিন্তু তাতে কি আদতে লাভ হয়? অনেকেরই আবার ত্বকের নানা সমস্যা তৈরি হয়। তাই এই সমস্যা রুখতে ভরসা রাখুন প্রাকৃতিক উপায়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বার্ধক্যের লক্ষণ (Signs of aging) থেকে দূরে থাকার জন্য কয়েকটি সহজ উপায় মানুন-

ত্বকে বার্ধক্যের লক্ষণ দেখা খুবই সাধারণ ব্যাপার। তবে কিছু খাবার আপনার এই সমস্যাকে দূর করতে সাহায্য করতে পারে। আপনিও যদি চান উজ্জ্বল ও জেল্লাদার ত্বক, তবে আজকের প্রতিবেদন আপনার জন্য। আজকে আমরা আপনাকে এমন কিছু খাবারের কথা বলতে যাচ্ছি, যেগুলি খেলে আপনার শরীরে কোলাজেন উৎপাদন বৃদ্ধি (Increased collagen production) পায়, যা আপনার ত্বককে দীর্ঘদিন ধরে তরুণ ও সুন্দর রাখে।
- ডিম
ডিম আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ডিমের সাদা অংশে প্রোলিন পাওয়া যায়, যা অ্যামিনো অ্যাসিড নামে পরিচিত। এটি কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। এটা আমাদের ত্বককে টানটান এবং তরুণ রাখতে সাহায্য করে। তাই রোজ একটি করে ডিম অবশ্যই খেতে হবে।
- শাক
আপনি যদি আপনার শরীরে কোলাজেন উৎপাদন বাড়াতে চান, তাহলে সবুজ শাক খাওয়া উচিত। আপনি যখন আপনার ডায়েটে পালং শাক, কেল, সুইস চার্ড, সবুজ শাক এবং লেটুসের মতো শাকগুলিকে অন্তর্ভুক্ত করেন, তখন এতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট এবং ক্লোরোফিল আপনার শরীরে কোলাজেনের মাত্রা বাড়াতে সাহায্য করতে পারে। যা আপনার ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
- সাইট্রাস ফল
সাইট্রাস ফল শরীরে কোলাজেন উৎপাদন বাড়াতে বড় ভূমিকা পালন করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, যার কারণে এটি কোলাজেন উৎপাদনে অনেক সাহায্য করতে পারে। আপনি যদি আপনার ত্বককে সবসময় তরুণ এবং সুন্দর রাখতে চান, তাহলে আপনার ডায়েটে অবশ্যই কমলা, লেবু এবং আঙ্গুরের মতো ফল অন্তর্ভুক্ত করুন।
এছাড়াও খাদ্যতালিকায় যুক্ত করতে পারেন মুরগির মাংস, সামুদ্রিক মাছ, গাঢ় সবুজ শাক, ট্রপিক্যাল ফল (যেমন পেঁপে, পেয়ারা, নারকেল, কাঁঠাল, আম, লিচু, ড্রাগন ফল, আনারস), রসুন, ধনেপাতা, অ্যাভোকাডো ইত্যাদি।



Click it and Unblock the Notifications