ত্বকের বিরক্তিকর স্ট্রেচ মার্ক থেকে মুক্তি পেতে মেনে চলুন এই নিয়মগুলি!

By Bhagysree Sarkar

বেশ কয়েকদিন ধরেই গায়ে দেখতে পাচ্ছেন সাদা সাদা দাগ। আঁচড়ে দেওয়ার মতো সাদাটে দাগ সঙ্গে কোথাও আবার ফুলেও আছে। একে বলা হয় স্ট্রেচ মার্ক। নারী-পুরুষ নির্বিশেষে কম-বেশি অনেকেরই হয় এই সমস্য়া। এর অনেক কারণ হতে পারে। তবে বেশিরভাগ ওজন কমানোর ক্ষেত্রে এরূপ সমস্যা দেখা যায়। যেমন ধরুন, কয়েক মাস আগেই শরীরের অতিরিক্ত ওজন কমিয়েছেন। ফিট মনে হচ্ছে এবার নিজেকে তবে সমস্যা হয়ে দাঁড়াতে পারে স্ট্রেচ মার্ক।

এই সমস্যা দেখা দিলে আত্মবিশ্বাস কমতে পারে। চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধও খেয়েও দেখেছেন, তবে সমাধান মিলছে না। এই সমস্যা আপনার বিরক্তির কারণ হতে পারে। তবে আপনি ডেইলি লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনলে স্ট্রেচ মার্কস প্রতিরোধ করতে পারবেন। কীভাবে দেখুন-

ত্বককে হাইড্রেটেড রাখুন
শুষ্ক ও ডিহাইড্রেটেড ত্বক স্ট্রেচ মার্কস তৈরির অন্যতম কারণ। তাই ত্বককে সবসময় হাইড্রেটেড রাখতে হবে। জল, তরল জাতীয় খাবার, ফ্রেশ জুস ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। দিনে অন্তত ২-৩ লিটার জল খেতে হবে। এছাড়াও ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

ওজন নিয়ন্ত্রণে রাখুন
যদি আপনার শরীরে অতিরিক্ত চর্বি জমে, তাহলে খুব অল্প দিনের ব্যবধানে ওজন না কমিয়ে চেষ্টা করুন একটু সময় নিয়ে ওজন কমিয়ে ফেলার। হুট করে খুব দ্রুত ওজন কমিয়ে ফেললে তা ত্বকের উপর স্ট্রেস তৈরি করে এবং এ থেকে স্ট্রেচ মার্কস দেখা দেয়।

ময়েশ্চারাইজার ব্যবহার করুন
আপনার ত্বক কতটুক ড্রাই সেদিকে লক্ষ্য রেখে ময়েশ্চারাইজার ব্যবহার করাই উচিত। বিশেষজ্ঞরা বলছেন, ত্বক যত ময়েশ্চারাইজড থাকবে, স্ট্রেচ মার্ক পড়ার সম্ভাবনা ততই কমবে।

পর্যাপ্ত ঘুমান
ঘুম আমাদের শরীরকে রিল্যাক্স করে, পুরো শরীরের ত্বকের কোষগুলিকে রিজেনারেট করে। সঙ্গেই ত্বকের ড্যামেজ রিপেয়ার করে। তাই সুস্থ সুন্দর ত্বক পেতে রাতে অবশ্যই পর্যাপ্ত ঘুমান।

সান প্রোটেকশন লাগান
সর্বদা সান এক্সপোজার এড়িয়ে চলতে হবে। আমরা জানি দিনের বেলায় সানস্ক্রিনের ব্যবহার করা আবশ্যিক। সঙ্গে ছাতা, স্কার্ফ ও হ্যাটও ব্যবহার করুন।

Story first published: Monday, June 3, 2024, 15:48 [IST]
X
Desktop Bottom Promotion