Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রুক্ষ চুল মসৃণ হবে নারকেল দুধের গুণে! নিয়মিত এই হেয়ার প্যাক লাগালেই ফল পাবেন
Coconut Milk For Hair: শীতকালে ত্বকের পাশাপাশি চুলেরও নানা সমস্যা দেখা দেয়। খুশকি বেড়ে যায় প্রচুর। চুল ঝরে আরও বেশি। আবার রুক্ষও হয়ে যায়। চুলের এই সব সমস্যা সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়।
চুল ভালো রাখতে কেউ ঘরোয়া উপায়ের সাহায্য নেন, আবার কেউ কেউ বিভিন্ন ট্রিটমেন্টও করান। তবে অনেকেই হয়তো জানেন না, চুলের নরম ভাব ধরে রাখতে নারকেলের দুধ দিয়ে তৈরি প্যাকও কিন্তু দারুণ কাজ করে। কী ভাবে তৈরি করবেন নারকেল দুধের হেয়ার প্যাক? তা জেনে নিন।

নারকেল দুধ এবং মধু
আধ কাপ নারকেল দুধের মধ্যে এক টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন। মাথার ত্বকে এবং চুলে এই মিশ্রণটি মেখে আধ ঘণ্টা রাখুন। তার পর মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
নারকেল দুধ এবং অ্যালোভেরা
আধ কাপ নারকেল দুধের সঙ্গে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি মাথায় লাগিয়ে খানিকক্ষণ স্ক্যাল্পে ম্যাসাজ করুন। তারপর আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।
নারকেল দুধ এবং কারিপাতা
আধ কাপ নারকেল দুধের মধ্যে একমুঠো কারিপাতা দিয়ে ফুটিয়ে নিন কিছুক্ষণ। ঠান্ডা করে ছেঁকে নিন মিশ্রণটি। চুল এবং মাথার ত্বকে ভালো ভাবে লাগিয়ে আধ ঘণ্টা রেখে দিন। তারপর শ্যাম্পু করে ফেলুন।
নারকেল দুধ এবং মেথি
আধ কাপ নারকেল দুধের সঙ্গে ২ টেবিল চামচ মেথি গুঁড়ো মিশিয়ে নিন। স্নান করার আগে, আধ ঘণ্টা মাথায় মেখে রাখুন এই প্যাক। তার পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
নারকেলের দুধ এবং লেবু
আধ কাপ নারকেল দুধের মধ্যে একটি পাতিলেবুর রস মিশিয়ে নিন। শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেওয়ার পরে, এই মিশ্রণটি মাথায় ঢালুন। মিনিট পাঁচেক পর সাধারণ জল দিয়ে আবার চুল ধুয়ে ফেলুন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications