মাথায় গজাবে নতুন চুল, বন্ধ হবে চুল পড়া! রোজ ব্যবহার করুন অ্যাভোকাডো হেয়ার মাস্ক

স্বাস্থ্যসচেতন মানুষদের দৈনন্দিন ডায়েটে আর কিছু থাকুক বা না থাকুক, অ্যাভোকাডো থাকবেই। এই ফলটির গুণাগুণ প্রচুর। এতে প্রচুর পরিমানে ফাইবার, ভিটামিন, খনিজ, প্রোটিন, বিভিন্ন উপকারী ফাইটোকেমিক্যাল যেমন, বেটা সাইটোস্টেরল রয়েছে। যা আমাদের শরীরকে বিভিন্ন ভাইরাস, রোগভোগের হাত থেকে বাঁচায়। কিন্তু জানেন কি স্বাস্থ্যের খেয়াল রাখার পাশাপাশি রুপচর্চায়ও দারুণ কার্যকরী অ্যাভোকাডো?

Ways to Make Avocado Mask for Hair

অ্যাভোকাডোতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট, মনোস্যাচুরেটেড ফ্যাট, অলেইক অ্যাসিড এবং ওমেগা থ্রি। যা আমাদের স্বাস্থ্যের তো বটেই, পাশাপাশি চুল এবং ত্বকেরও খেয়াল রাখে। পুষ্টিগুণ সম্পন্ন অ্যাভোকাডো চুল এবং স্ক্যাল্পে পুষ্টি জোগায়। চুলের গোড়া মজবুত করে, চুল ঝরে পড়ার সমস্যা থেকে মুক্তি দেয়, স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়াও, এই ফলটি আমাদের মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখে, নতুন চুল গজাতেও সাহায্য করে। আসুন জেনে নিন, চুলের যত্নে কী ভাবে ব্যবহার করবেন অ্যাভোকাডো-

অ্যাভোকাডো এবং নারকেল তেল

অ্যাভোকাডো এবং নারকেল তেল

একটা পাকা অ্যাভোকাডো পিষে নিন। তার সঙ্গে ২ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে চুল ও স্ক্যাল্পে লাগান ভাল করে। পুরো চুলে লাগানো হলে শাওয়ার ক্যাপ পরে নিন। ৩০ মিনিট পর ঠান্ডা জলে শ্যাম্পু করে নিন। তারপর কন্ডিশনার লাগান। সপ্তাহে এক বা দুই বার এটি করুন।

অ্যাভোকাডো এবং অ্যালোভেরা

অ্যাভোকাডো এবং অ্যালোভেরা

একটা পাকা অ্যাভোকাডো, ২ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, দেড় চা চামচ লেবুর রস এবং ২ চা চামচ নারকেল তেল একসঙ্গে ব্লেন্ড করে নিন। একেবারে মসৃণ পেস্ট তৈরি করুন। এবার পেস্টটি পুরো চুল ও স্ক্যাল্পে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। ২০ মিনিট পর ঠান্ডা জলে শ্যাম্পু করে নিন। তারপর কন্ডিশনার লাগান। এই প্রতিকারটি দুই সপ্তাহে একবার করুন।

অ্যাভোকাডো এবং মেয়োনিজ

অ্যাভোকাডো এবং মেয়োনিজ

এক কাপ মেয়োনিজের সঙ্গে হাফ পাকা অ্যাভোকাডো ব্লেন্ড করে নিন। পেস্টটি পুরো চুল ও স্ক্যাল্পে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। ২০ মিনিট পর ঠান্ডা জলে শ্যাম্পু করে নিন। তারপর কন্ডিশনার লাগান। সপ্তাহে এক বা দুই বার এটি করুন।

অ্যাভোকাডো এবং দই

অ্যাভোকাডো এবং দই

এক কাপ টক দই, হাফ পাকা অ্যাভোকাডো, ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ মধু একসঙ্গে ব্লেন্ড করে নিন। একেবারে মসৃণ পেস্ট তৈরি করবেন। এই পেস্টটি পুরো চুল ও স্ক্যাল্পে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। ২০ মিনিট পর ঠান্ডা জলে শ্যাম্পু করে নিন। তারপর কন্ডিশনার লাগান। সপ্তাহে একবার এটি করুন।

অ্যাভোকাডো, মধু এবং অলিভ অয়েল

অ্যাভোকাডো, মধু এবং অলিভ অয়েল

একটা পাকা অ্যাভোকাডো, ২ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ অলিভ অয়েল একসঙ্গে পেস্ট করে নিন। মসৃণ পেস্ট তৈরি করবেন। এই পেস্টটি পুরো চুল ও স্ক্যাল্পে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। চুলে প্যাকটি শুকিয়ে গেলে ঠান্ডা জলে শ্যাম্পু করে নিন। তারপর কন্ডিশনার লাগান। সপ্তাহে একবার এটি করুন।

Story first published: Saturday, December 10, 2022, 17:43 [IST]
X
Desktop Bottom Promotion