Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ত্বক অতিরিক্ত শুষ্ক? শরীরে এই ভিটামিনের অভাব দেখা দেয়নি তো?
Vitamin Deficiency for Dry Skin: শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়াতে পর্যাপ্ত ভিটামিন অপরিহার্য। যে কোনও ধরনের ভিটামিনের অভাবেই শরীরে বাসা বাঁধতে শুরু করে নানা রোগ-ব্যাধি। কিন্তু শরীরে ভিটামিনের ঘাটতি হয়েছে কি না, তা সহজে ধরা পড়ে না। চিকিৎসকদের মতে, ভিটামিনের অভাব থাকলে তার প্রভাব ত্বকের উপর সর্বপ্রথম পড়ে। সাধারণত খাওয়াদাওয়ার অনিয়মের জন্যই শরীরে ভিটামিনের অভাব দেখা দেয়।
ভিটামিনের ঘাটতিতে ত্বকে শুষ্কতা, অনুজ্জ্বল, জ্বালা, ব্রণ, দাগছোপ এবং আরও সমস্যা দেখা দিতে পারে। জেনে নিন, কোন কোন ভিটামিনের অভাবে ত্বক শুষ্ক ও নিষ্প্রভ হয়ে পড়ে।

ভিটামিন ই
শরীরে ভিটামিন ই-এর অভাবে ত্বক নিস্তেজ এবং শুষ্ক হয়ে যায়। এমনকি ত্বকের জ্বালা বা প্রদাহ হতে পারে। ভিটামিন ই হল এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা ফ্রি র্যাডিক্যাল এবং অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে ত্বককে রক্ষা করে। ভিতর থেকে ত্বক সুস্থ রাখে।
ভিটামিন ডি
ভিটামিন ডি ত্বকের কোষের বৃদ্ধি এবং ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে, ভিটামিন ডি এর অভাবে ত্বক শুষ্ক হয়ে যায়। ত্বকে ব্রণ, একজিমা এবং সোরিয়াসিস দেখা দিতে পারে।
ভিটামিন সি
ভিটামিন সি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এই ভিটামিন শরীরে কোলাজেন উৎপাদনের হার বাড়ায়। ফলে ত্বক সুস্থ থাকে। শরীরে জমে থাকা টক্সিন বার করে দিয়ে ত্বকের জেল্লা ধরে রাখে।
ভিটামিন বি
ভিটামিন বি-এর অভাবে ব্রণ, ফুসকুড়ি, শুষ্ক ত্বক, ফাটা ঠোঁট এবং বলিরেখা হতে পারে। বি ভিটামিনে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে, যা একজিমা, ব্রণ এবং ত্বকের অন্যান্য সমস্যা প্রতিরোধে সাহায্য করে।
ভিটামিন এ
ভিটামিন এ ত্বকের কোষ তৈরি ও মেরামত করে, পাশাপাশি ত্বকের প্রদাহও দূর করতে পারে। তবে শরীরে এই ভিটামিনের অভাবে ব্রণ, একজিমা এবং ত্বকের অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications