সারা বছরই ঠোঁট ফাটে? ঘরে তৈরি লিপ বাম ব্যবহার করে দেখুন, ফল পাবেন হাতেনাতে!

অনেকেই সারা বছর ঠোঁট ফাটার সমস্যায় ভোগেন। তাই, ঠোঁটের যত্নে সব সময়ই লিপ বাম ব্যবহার করতে হয়। তবে বাজারচলতি প্রোডাক্টগুলো যে সব সময়ে খুব ভাল হয় বা কার্যকরী হয়, তা কিন্তু নয়। বরং সর্বদা কেমিক্যাল-যুক্ত লিপ বাম ব্যবহারের ফলে ঠোঁটের সমস্যা আরও বেড়ে যেতে পারে।

Homemade Lip Balm Recipes

ঠোঁটে কেনা লিপ বাম না লাগিয়ে, প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরে তৈরি লিপ বাম লাগানো জরুরি। তাতে ঠোঁটের দাগছোপও দূর হবে, সঙ্গে যাবে ঠোঁটের শুষ্ক ভাব। জেনে নিন, বাড়িতে কী ভাবে লিপ বাম তৈরি করবেন -

নারকেল তেলের লিপ বাম

নারকেল তেলের লিপ বাম

প্যানে ১ চা চামচ পেট্রোলিয়াম জেলি প্যানে গরম করে বা মাইক্রোওয়েভে পেট্রোলিয়াম জেলি গলিয়ে নিন। এতে মিশিয়ে নিন ১ চা চামচ নারকেল তেল। এই মিশ্রণটি একটি পাত্রে ঢেলে ঠান্ডা করুন। তারপর আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

নারকেল তেল ও কোকো বাটার

নারকেল তেল ও কোকো বাটার

প্রথমে ১ টেবিল চামচ কোকো বাটার গলিয়ে নিন। এতে নারকেল তেল ভাল করে মেশান। মিশ্রণটি একটি পাত্রে ঢেলে ঠান্ডা করুন। তারপর আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

নারকেল তেল ও জোজোবা অয়েল

নারকেল তেল ও জোজোবা অয়েল

১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ৫-৬ ফোঁটা জোজোবা অয়েল ভাল করে মিশিয়ে নিন। এটি ছোটো কৌটোয় ভরে আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

নারকেল তেল ও অ্যালোভেরা

নারকেল তেল ও অ্যালোভেরা

প্যানে ১ টেবিল চামচ নারকেল তেল এবং হাফ টেবিল চামচ carnauba wax গলিয়ে ঠান্ডা করুন। এতে ১ চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে কৌটোয় ভরে নিন। তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে বসিয়ে নিন।

নারকেল তেল ও অলিভ অয়েল

নারকেল তেল ও অলিভ অয়েল

প্যানে ১ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ carnauba wax এবং ১ চা চামচ অলিভ অয়েল গলিয়ে নিন। তারপর ভাল করে সবকটি উপকরণ মিশ্রিত করুন। ছোটো কৌটোয় এই মিশ্রণটি ঢেলে ঠান্ডা করে নিন।

X
Desktop Bottom Promotion