Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বিয়ের তারিখ ফাইনাল? ঘটা করে পার্লারে না গিয়ে বাড়িতেই নিন বাড়তি যত্ন
প্রতিটা মেয়ের জীবনেই বিয়ের দিনটা স্পেশাল! বিয়ের দিন দেখতে কেমন লাগবে তা নিয়ে কিন্তু প্রতিটি কনের মনে প্রশ্ন জাগে। কর্মজীবনের ব্যস্ততা কাটিয়ে বিয়ের ১-২ মাস আগে থেকে পার্লারে যাওয়ার সময় আর নেই। আবার শুধু গেলেই তো হবে না, হাতে চাই মোটা অঙ্কের টাকাও। এদিকে হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি। তাহলে কী করবেন?
বিয়ের দিন নিজেকে সেরা বানিয়ে তুলতে পার্লারে না গিয়ে, বাড়িতেই নিতে পারেন যত্ন। বিয়ের অন্তত এক মাস আগে থেকে রূপচর্চা শুরু করুন। কারণ, ত্বকের যেকোনো সমস্যা সমাধান পেতে, অন্তত এক মাস অপেক্ষা করতেই হবে। তবে কোনো এক্সপেরিমেন্ট নয়, ত্বকের ধরন বুঝে সঠিক উপায়ে বড়তি যত্ন নিতে হবে। জেনে নিন কিছু ঘরোয়া রূপচর্চার উপায়।

- ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য উপটান-
১ মাসেই ব্রাইট স্কিন পেতে উপটান দারুণ কার্যকরী। সপ্তাহে ২ বার অ্যাপ্লাই করুন, এতে ভালো ফলাফল পাবেন।
কী কী লাগবে-
উপটান- ২ চা চামচ
টকদই- সামান্য
সব উপকরণ একসাথে মিক্স করে স্মুথ পেস্ট করুন। মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে আপনার ডাক সার্কেল, কালো দাগ দূর হবে। সেই সাথে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। সানট্যান থাকলে সেটাও কমে আসবে। বাজারে যেকোনও কসমেটিক্সের দোকানেই এটা পাবেন।
- ব্রণ ও অয়েলি স্কিনের জন্য ফেইস মাস্ক-
এমনিতেই গ্রীষ্মকাল চলছে, এইসময় ঘাম হয়ে মুখের বাজে বারোটা। তারপর যদি হয় তৈলাক্ত ত্বক, তাহলে তো সমস্যার শেষ নেই। তাই যাদের স্কিন একটু বেশি অয়েলি এবং মাঝে মধ্যেই ব্রণ দেখা দেয়, তাদের জন্য মুলতানি মাটির ফেইস মাস্ক কার্যকরী। সপ্তাহে ২ বার এটি ব্যবহার করুন।
কী কী লাগবে-
শসার রস- ১ চা চামচ
মুলতানি মাটি- ২ চা চামচ
মধু- সামান্য
শসা খোসাসহ গ্রেট করে জল বের করে নিন। ওই জলে মুলতানি মাটি ও মধু মিশিয়ে মাস্ক বানিয়ে নিন। মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর আলতো হাতে ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ব্রণর সমস্যা তো মিটেছে, সঙ্গে কমেছে তৈলাক্তভাবও।
- ড্রাই স্কিনের জন্য নারিশিং ফেইস মাস্ক
ড্রাই ত্বকের জন্য সটিকভাবে ময়শ্চারাইজ করা বাধ্যতামূলক। শুধু শীত নয়, গরমের দিনেও একই সমস্যা দেখা দিতে পারে। তাই গরমেও ক্রিম বা তেল দিয়ে ত্বককে ময়েশ্চারাইজ করা ভালো। তবে শুধু ক্রিম নয়, ফেসপ্যাক, লোশন, সিরাম লাগাতে ভুলবেন না। সপ্তাহে ২ দিন ব্যবহার করুন নারিশিং ফেইস মাস্ক।
কী কী লাগবে-
মধু- ১ চা চামচ
দুধ- ১ চা চামচ
গোলাপজল- ১ চা চামচ
চন্দন গুঁড়ো- ২ চা চামচ
সবগুলো উপাদান একসাথে মিশিয়ে একটি ফেস প্যাক বানিয়ে নিন। মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার ভালোভাবে ধুয়ে নিন।



Click it and Unblock the Notifications