Winter skin care: গরম নয় শীতেই বাড়ে মুখ কালো হওয়ায় প্রবণতা, কীভাবে এড়াবেন রইল বিউটি টিপস

By Bhagysree Sarkar

Winter skin care: শীতের ঠাণ্ডা আবহাওয়ায় স্বাস্থ্যে সঙ্গে ত্বকের সমস্যাও (Skin problems) সাধারণ। ঠাণ্ডার দিনগুলিতে একট অযত্নেই আপনার ত্বক নিস্তেজ এবং শুষ্ক হয়ে যেতে পারে। কিন্তু এই মরশুমে আরও একটি সমস্যা দেখা যায়। সেটা হল আমাদের ত্বকের রঙ কালো, ট্যানড ও ফেকাসে হয়ে যায়। এর প্রধান কারণ হল, বেশিক্ষণ রোদে বসে থাকা, ভিটামিন ডি-এর অভাব অথবা ঠাণ্ডা ও শুষ্ক আবহাওয়া। এই সমস্যায় ভোগেন বহু মহিলারাই। এটি আপনার শুধু ত্বকের রঙই বদলায় না,আপনার আত্মবিশ্বাসও নষ্ট করে দেয়।

ঋতু পরিবর্তনের প্রভাব শরীরের সঙ্গে ত্বকের জন্যও নানা সমস্যা ডেকে আনে। তাই আর দেরি না করে শুরু করুনৃন ত্বকের পরিচর্চা (Skin care)। এজন্য প্রয়োজন নেই দামি ক্রিম বা পার্লারে যাওয়া। বাড়িতে বসেই এই সমস্যা মেটাতে পারবেন। তবে অনেক মানুষের আবার ত্বককে ময়েশ্চারাইজ করার জন্য ময়েশ্চারাইজার ক্রিম বা লোশন লাগালে তা মুখকে আরও কালো করে তোলে। শীতের দিন এই সমস্যা কেন হয়, সেটা কী জানেন? আসুন আজ এই সমস্যার সমাধান ও এর কারণ সম্বন্ধে জেনে নিন-

Winter skin care

ছবি সৌজন্য- pexels

শীতে মুখ কালো হয়ে যায় কেন?

১. সূর্যের ক্ষতিকারক রশ্মির প্রভাব
২. ভিটামিন ডি এর অভাব
৩. সঠিক স্কিন কেয়ার প্রোডাক্ট বেছে না নেওয়া
৪. ঠাণ্ডা এবং শুষ্ক বাতাস

শীতে গায়ের রং পরিষ্কার রাখার উপায়:

১. শীত হলেও এসপিএফ ৩০ বা তার বেশি যুক্ত সানস্ক্রিন প্রতিদিন লাগাতে হবে। এতে ত্বক সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা পায়।
২. ভিটামিন সি এবং ই যুক্ত পণ্যগুলি উজ্জ্বল ত্বকে সাহায্য করে। এগুলি ত্বকের টোনকে সমান ও উজ্জ্বল রাখে।
৩. নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। যাতে ত্বক সঠিক পরিমাণে আর্দ্রতা পায়। এতে ত্বক শুষ্ক হবে না।

শীতে ত্বকের যত্নে ঘরোয়া প্রতিকার:

১. মুলতানি মাটি: গায়ের রং উন্নত করতে মুলতানি মাটির বিকল্প নেই। এটি মুখের অতিরিক্ত ময়লা দূর করে। এতে উপস্থিত অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-এজিং বৈশিষ্ট্যগুলি আপনার ত্বককে দারুণভাবে উপকৃত করে। মুলতানি মাটিতে লেবুর রস এবং কয়েক ফোঁটা মধু মিশিয়ে মুখে লাগান। এটি আপনার গায়ের রঙ পরিষ্কার করবে।

২. মধু: আপনর যদি ত্বকের যত্ন বা ফেসপ্যাক লাগানোর জন্য বেশি সময় না থাকে, তবে মধুর ব্যবহার করন। মধু আপনার ত্বককে ভিতর থেকে ময়শ্চারাইজ করতে এবং এটিকে উজ্জ্বল করতে সাহায্য করবে। এটি আপনার ত্বকের জন্য খুবই উপকারী।

৩. টমেটোর রস: টমেটোর রস মুখের উজ্জ্বলতা এবং বর্ণ উভয়ই উন্নত করে। এতে মুখের শুষ্কতাও দূর হবে। একটি টমেটোর রস নিয়ে তুলোর সাহায্যে পুরো মুখে লাগাতে পারেন। ১০ থেকে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন, তারপর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

Story first published: Wednesday, January 8, 2025, 18:38 [IST]
X
Desktop Bottom Promotion