নখের সৌন্দর্য বাড়াতে রইল কিছু নেল আর্ট

শীতকালের উৎসব, আনন্দে আমরা এখন সবাই মজে। কিন্তু, সবকিছুর সাথে সাথে স্বাস্থ্য, চুল ও ত্বকের যত্ন নিতে ভুলবেন না যেন। কারণ, শীতকালের আবহাওয়া শুষ্ক হওয়ায় চুল ও ত্বকের সঠির যত্ন না নিলে নানান সমস্যার সৃষ্টি হতে পারে। এসবের পাশাপাশি আপনি আপনার নখেরও যত্ন নিন। সুন্দর রঙিন নেল পলিশ, নেল আর্টের মাধ্যমে আপনার নখকে করে তুলুন সুন্দর।

Winter Nail Art Designs

এখানে কিছু নেল পলিশ, নেল আর্টের উদাহরণ দেওয়া হল, যার মাধ্যমে আপনি আপনার নখের যত্ন নিতে পারেন এবং শীতকালীন উৎসবগুলিকে আকর্ষণীয় করে তুলতে পারেন।

১) রেড অ্যান্ড হোয়াইট জ্যামিতিক ডিজাইন

যদি কোনও জ্যামিতিক নকশার প্রতি আপনি আকৃষ্ট হন তবে, এই লাল এবং সাদা নেল আর্ট ব্যবহার করতে পারেন। নখে এই সহজ এবং মার্জিত নকশাটি তৈরি করতে নেল টেপ স্ট্রিপ ব্যবহার করতে পারেন।

২) ক্রিসমাস ভাইবস্ ডিজাইন

এটি একদম আলাদা এবং অসাধারণ নেল আর্ট। এটি নখের সৌন্দর্য বাড়ায়। যেহেতু, এখন উৎসবের মরসুম চলছে, আপনি আপনার নখে এটি করতেই পারেন। এই নকশাটি তৈরি করতে নেল টেপ স্ট্রিপ এবং গ্লিটার পলিশ ব্যবহার করুন।

৩) স্নোফ্লেক ডিজাইন

স্নোফ্লেক ডিজাইনও করতে পারেন নখে। নীল রঙের নেল পলিশের উপর সাদা নেল আর্ট ব্যবহার করে স্নোফ্লেক ডিজাইন করুন। কারণ, নীলের উফর সাদা খুব সুন্দর ফোটে, নখের সৌন্দর্যও বাড়ায়।

৪) সাদা এবং ধূসর নেল আর্ট

সাদা এবং কালো নেল পলিশের সঙ্গে গ্লিটার গ্রে পলিশ ব্যবহার করতে পারেন। এগুলি ব্যবহার করে নখে অন্যরকম ডিজাইন করতে পারেন। এমন কিছু করুন, যা দেখলে সবাই অবাক হয়ে যায়।

৫) ফ্রেঞ্চ ম্যানিকিওর

শীতের উৎসবকে উপযুক্ত করে তুলতে এই ম্যানিকিওরটি ব্যবহার করতে পারেন। বেইজ রঙের নেল পলিশের উপর স্নোফ্লেক্স ডিজাইনের মাধ্যমে উৎসবকে আকর্ষণীয় করে তুলুন।

Story first published: Friday, December 27, 2019, 17:08 [IST]
X
Desktop Bottom Promotion