Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Egg Hair Masks: ডিম লাগালেই কমবে চুল পড়া, বৃদ্ধি হবে তরতরিয়ে! জেনে নিন কিছু ঘরোয়া প্যাক
Egg For Hair Care: ডিমের স্বাস্থ্যগুণ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। কিন্তু জানেন কি ত্বক ও চুলের যথাযথ যত্ন নিতেও ডিম অত্যন্ত কার্যকরী! ডিমের মধ্যে থাকা প্রোটিন চুলের স্বাস্থ্য ভাল রাখে, চুলের বৃদ্ধি ঘটায়, চুল উজ্জ্বল করে। ডিমের সাদা অংশ বা ডিমের কুসুম, রুক্ষ-শুষ্ক চুল সিল্কি ও মসৃণ করতে, ঘন করতে দুটোই দারুণ উপকারী। চুল পড়াও কমায় ডিম।

ভিটামিনে ভরপুর ডিম চুলের ক্ষয় রোধ করে। ভিটামিন এ, ই, বায়োটিন আর ফোলেট চুলে পুষ্টি জুগিয়ে ঘন আর মজবুত করে তোলে। জেনে নিন, ডিমের কিছু ঘরোয়া হেয়ার প্যাক।

অ্যালোভেরা এবং ডিম
২টো ডিমের সাদা অংশ, ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিন। এই মিশ্রণটি পুরো চুলে লাগান। এক ঘণ্টা পরে ঠান্ডা জলে মাথা ধুয়ে ফেলুন। তারপর কন্ডিশনার লাগান। এই হেয়ার মাস্ক চুল এবং মাথার ত্বকে পুষ্টি জোগায়। চুলের বৃদ্ধিতে সহায়তা করে।

হেনা এবং ডিম
২ টেবিল চামচ মেথি বীজ জলে ভিজিয়ে সারা রাত রেখে দিন। পর দিন সকালে মেথি বীজ পিষে নিয়ে, এর সঙ্গে ১ কাপ খাঁটি হেনা পাউডার ও ১টি ডিমের কুসুম ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি পুরো চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে এক ঘণ্টা রেখে দিন। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগান। এই মাস্কটি চুলের বৃদ্ধির পাশাপাশি খুশকি ও চুল পড়া রোধ করে।

নারকেল তেল এবং ডিম
১টি পুরো ডিমের সঙ্গে ১ টেবিল চামচ নারকেল তেল ভালো করে ফেটিয়ে নিন। এই মিশ্রণটি পুরো চুলে লাগান ভালো ভাবে। ২০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। তারপর চুলে কন্ডিশনার লাগান। এই হেয়ার মাস্ক চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করে। চুলে পুষ্টি যোগায়।

কলা এবং ডিম
১টি পাকা কলা চটকে নিয়ে তার সঙ্গে ১টা পুরো ডিম ও ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন ভালো করে। এই হেয়ার প্যাকটি পুরো চুল ও মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগান। এই প্যাক চুলের শুষ্ক ভাব দূর করে, চুল মজবুত করে ও স্ক্যাল্পে পুষ্টি জোগায়।

পেঁয়াজের রস এবং ডিম
১ টেবিল চামচ পেঁয়াজের রসের সঙ্গে ২টো গোটা ডিম ভালো করে ফেটিয়ে নিন। এই মিশ্রণটি চুলে লাগিয়ে আধ ঘণ্টা রাখুন। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগান। এই হেয়ার প্যাক চুলের বৃদ্ধিতে দারুণ কার্যকর।



Click it and Unblock the Notifications