Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ব্রণ হবে উধাও, ফিরবে ত্বকের জেল্লা! চন্দনের ফেস প্যাক ব্যবহারেই পাবেন ফল
রুপচর্চায় চন্দনের ব্যবহার যুগ যুগ ধরে হয়ে আসছে। বিভিন্ন বিউটি প্রোডাক্টেও এখন চন্দন ব্যবহৃত হয়। ব্রণ, সান ট্যান, শুষ্ক ত্বক, দাগছোপ, বলিরেখার সমস্যা ঠিক করতে চন্দনের কোনও জুড়ি নেই।
চন্দনে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বক ঝুলে যাওয়া এবং বলিরেখা প্রতিরোধ করে। চন্দন ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করে এবং জেল্লা ফেরায়। চন্দনের অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য ত্বকে ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমায়। যার ফলে ব্রণ, ফোঁড়া এবং ক্ষত নিরাময় হয় সহজেই। বাড়িতেই চন্দনের ফেস প্যাক বানিয়ে ব্যবহার করুন। উপকার পাবেন!

চন্দনের সঙ্গে লেবুর ফেস প্যাক
লেবুর রসের সঙ্গে লাল চন্দন গুঁড়ো মিশিয়ে নিন। এই পেস্টটি মুখে লাগিয়ে শুকোতে দিন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য এই প্যাক খুব উপকারী। সিবামের নিঃসরণ নিয়ন্ত্রণে সাহায্য করবে এবং ত্বকের ছিদ্র শক্ত করে তুলবে।
চন্দনের সঙ্গে টমেটোর ফেস প্যাক
১ টেবিল চামচ শসার রস, ১ টেবিল চামচ লেবুর রস, আধা চামচ মধু, ১ চামচ টমেটোর রস এবং ৩ টেবিল চামচ চন্দন পাউডার একসঙ্গে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। ২৫ মিনিট এই পেস্ট মুখে লাগিয়ে রেখে, তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের ট্যান দূর করে জেল্লা ফেরাবে এই ফেস প্যাক।
চন্দনের সঙ্গে শসার ফেস প্যাক
২ টেবিল চামচ টক দই বা শসার রসের সঙ্গে সমপরিমাণ লাল চন্দন পাউডার মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।
চন্দনের সঙ্গে ডিমের কুসুমের ফেস প্যাক
১টা ডিমের কুসুম, ১ চা চামচ টক দই এবং ৩-৪ টেবিল চামচ চন্দন পাউডার একসঙ্গে মিশিয়ে ফেস প্যাক তৈরি করুন। পুরো মুখে সমানভাবে এই পেস্ট লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বকের গঠন উন্নত করে এবং বলিরেখা পড়তে দেয় না।
চন্দনের সঙ্গে হলুদের ফেস প্যাক
১ টেবিল চামচ চন্দন পাউডারের সঙ্গে আধা চা চামচ হলুদ গুঁড়ো এবং ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ৩০ মিনিট মুখ ধুয়ে ফেলুন। চন্দনের এই ফেস প্যাক ত্বকের কালচে দাগছোপ এবং ব্রণ কমাবে।
চন্দনের সঙ্গে গোলাপ জলের ফেস প্যাক
১ টেবিল চামচ গোলাপ জলের সঙ্গে ২ চা চামচ চন্দন পাউডার মিশিয়ে ব্যবহার করুন। চোখের ফোলাভাব এবং চোখের নীচে কালি বা ডার্ক সার্কেল কমাতে দারুণ কার্যকর এই প্যাক!



Click it and Unblock the Notifications
