Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সিল্কি, সফ্ট চুল চান? ডিমের সঙ্গে ৩ উপাদান মেশালেই চুল হবে রেশমের মতো!
Eggs For Hair: প্রোটিন সমৃদ্ধ ডিম যেমন শরীর সুস্থ রাখে, তেমন চুলের স্বাস্থ্যও ভালো রাখে। ডিমে প্রোটিন ছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন এ, ডি, ই। যা চুলের যাবতীয় সমস্যার সমাধানে সহায়তা করে। রুক্ষ, নির্জীব চুল সিল্কি ও সফ্ট করে তোলে, চুলের ঘনত্ব বাড়ায়, চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং জেল্লাও বাড়ায় ডিম। তবে আরও ডিমের সঙ্গে কিছু প্রাকৃতিক উপাদান মেশালে আরও ভালো ফল পাওয়া যাবে।
ডিমের হেয়ার মাস্ক
একটি বা দু'টি ডিম ফেটিয়ে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে নিন ভালো করে। শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন আধ ঘণ্টা। তারপর শ্যাম্পু করে ফেলুন। ভিজে চুলে ডিম লাগালে আরও সুফল পাবেন। ডিমে থাকা প্রোটিন ক্ষতিগ্রস্ত চুল মেরামত করে এবং চুল আরও মজবুত করে। পাশাপাশি চুলের জেল্লা বাড়ায় ও সফ্ট রাখে।

ডিম এবং দই
টক দইয়ের সঙ্গে ডিম মিশিয়ে নিন। ভেজা চুলে এই মিশ্রণটি লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পুর করে ফেলুন। এই হেয়ার মাস্ক চুলকে গোড়া থেকে ডগা পর্যন্ত ময়েশ্চারাইজ করে এবং চুলের উজ্জ্বলতা বাড়ায়।
ডিম এবং অলিভ অয়েল
এক টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে একটি ডিম ফেটিয়ে নিন ভালো ভাবে। পুরো চুলে এই হেয়ার মাস্ক লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। ডিম ও অলিভ অয়েলের এই হেয়ার মাস্ক চুলে আর্দ্রতা যোগায়, চুলের গোড়া মজবুত করে এবং উজ্জ্বলতা বাড়ায়।
ডিম এবং মধু
একটা ডিম ফেটিয়ে নিয়ে তার সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। চুলে এই মিশ্রণটি লাগিয়ে আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। এই হেয়ার মাস্ক চুলে আর্দ্রতা যোগায়, চুল সফ্ট ও মসৃণ রাখে।
জলের সঙ্গে ডিম
একটা ডিম ফেটিয়ে এক কাপ জলের সঙ্গে মিশিয়ে নিন। শ্যাম্পু করার পরে, এই মিশ্রণটি চুলে ঢেলে খানিকক্ষণ ম্যাসাজ করুন। তারপর আরও মিনিট দশেক রেখে চুল ধুয়ে ফেলুন ভালো ভাবে। এতে চুলের জেল্লা বাড়ে এবং চুল আরও মসৃণ হয়।



Click it and Unblock the Notifications