Almond Oil for Hair: প্রতিদিন গোছা গোছা চুল উঠছে? আমন্ড অয়েল ব্যবহারেই বন্ধ হবে চুল পড়া!

Ways To Use Almond Oil To Control Hair Fall in Bengali: আমন্ড বা কাঠবাদাম শুধু আমাদের স্বাস্থ্যেরই উপকার করে না, চুল ভালো রাখতেও দারুণ কাজ করে। প্রতিদিন নানা কারণে আমাদের চুল ও স্ক্যাল্প ক্ষতিগ্রস্ত হয়। রোদ, ধুলোবালি, ধোঁওয়া, দূষণের কারণে চুল ড্যামেজ হয়ে যায়। এর সঙ্গে খুশকির সমস্যা তো আছেই। এই সব কারণে চুল অনুজ্জ্বল, রুক্ষ-শুষ্ক হয়ে পড়ে। চুল পড়া আরও বেড়ে যায়। চুলের সব সমস্যা দূর করতে ব্যবহার করুন আমন্ড অয়েল। স্ক্যাল্পের আর্দ্রতা ধরে রাখতে ও চুল সুস্থ রাখার জন্য আমন্ড অয়েল (Almond Oil) খুবই কার্যকর। এই তেলের পুষ্টিগুণে চুল পড়াও বন্ধ হয়।

Effective Ways To Use Almond Oil To Control Hair Fall

আমন্ড অয়েলে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই আছে। এ ছাড়া, ম্যাগনেশিয়ামও আছে আমন্ড অয়েলে। তাই চুল পড়া বন্ধ হতে খুব বেশি সময় নেয় না, আর চুলের বৃদ্ধিও হয় চোখে পড়ার মতোই। চুলের গোড়া মজবুত করে এই তেল। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন উপায়ে আমন্ড অয়েল ব্যবহার করলে চুল পড়া (Hair Fall) বন্ধ হতে পারে।

আমন্ড অয়েল এবং লেবুর রস

আমন্ড অয়েল এবং লেবুর রস

২ টেবিল চামচ আমন্ড অয়েলের সঙ্গে ২ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন ভালো করে। এবার এই মিশ্রণটি আপনার চুল ও মাথার ত্বকে লাগান। কয়েক মিনিট এই তেলটি ম্যাসাজ করার পরে, আরও আধা ঘণ্টা মাথায় রেখে দিন। তারপর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে তিন বার এই মিশ্রণটি লাগাতে পারেন।

আমন্ড অয়েল এবং ডিম

আমন্ড অয়েল এবং ডিম

৪ টেবিল চামচ আমন্ড অয়েলের সঙ্গে ১টি গোটা ডিম ফেটিয়ে নিন। প্রথমে শ্যাম্পু করে চুল হালকা শুকিয়ে নিন। এই মিশ্রণটি পুরো চুলে লাগিয়ে ৪০ মিনিট রাখুন। তারপরে আবার শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একবার এই হেয়ার মাস্ক ব্যবহার করলেই ফল পাবেন!

আমন্ড অয়েল এবং টক দই

আমন্ড অয়েল এবং টক দই

এক কাপ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ আমন্ড অয়েল মিশিয়ে নিন। প্রথমে আপনার চুল ধুয়ে হালকা শুকিয়ে নিন। এবার দই ও তেলের মিশ্রণটি পুরো চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। তারপরে আবার শ্যাম্পু করে নিন। সপ্তাহে দুই বার এই হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।

আমন্ড অয়েল এবং অলিভ অয়েল

আমন্ড অয়েল এবং অলিভ অয়েল

এক টেবিল চামচ আমন্ড অয়েলের সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল ভালো ভাবে মিশিয়ে নিন। স্ক্যাল্প এবং পুরো চুলে তেলের মিশ্রণটি ম্যাসাজ করুন কিছুক্ষণ। ৩০ মিনিট তেলটি মাথায় রেখে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে তিন বার এই তেল লাগাতে পারেন।

আমন্ড অয়েল, কলা এবং মধু

আমন্ড অয়েল, কলা এবং মধু

একটি পাকা কলা চটকে তার সঙ্গে ২ টেবিল চামচ আমন্ড অয়েল এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। প্রথমে চুল শ্যাম্পু করে শুকিয়ে নিন। তারপর এই হেয়ার মাস্ক লাগিয়ে ৪৫ মিনিট রাখুন। তারপর আবার শ্যাম্পু করে নিন। সপ্তাহে একবার এই হেয়ার মাস্ক ব্যবহার করুন।

কারি পাতা, মেথি এবং আমন্ড অয়েল

কারি পাতা, মেথি এবং আমন্ড অয়েল

কারি পাতা, মেথি বীজ এবং কলা একসঙ্গে ব্লেন্ড করে নিন। এই মিশ্রণে এক চা চামচ মধু এবং এক চা চামচ আমন্ড অয়েল মিশিয়ে নিন। হেয়ার মাস্কটি চুলে লাগিয়ে গরম তোয়ালে জড়িয়ে নিন মাথায়, যাতে চুলে স্টিম হয়। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। কারি পাতা এবং মেথি বীজ চুল পড়া রোধ করে আর কলা চুলকে হাইড্রেট করে।

শ্যাম্পু করার পরে সিরাম হিসেবে ব্যবহার করুন

শ্যাম্পু করার পরে সিরাম হিসেবে ব্যবহার করুন

দুই টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে আধা চা চামচ আমন্ড অয়েল, দুই থেকে তিন ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিন। শ্যাম্পু করার পরে ভেজা চুলে এই প্রাকৃতিক সিরামটি লাগান। তবে ভুল করেও স্ক্যাল্প বা মাথার ত্বকে লাগাবেন না।

Story first published: Friday, February 3, 2023, 10:46 [IST]
X
Desktop Bottom Promotion