Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ঘরোয়া এই ফেস প্যাক লাগান সপ্তাহে একদিন, ত্বকের তেলতেলে ভাব আর ট্যান দূর হবে দুটোই!
গরমে ত্বকে হাজারো সমস্যা দেখা দেয়। ত্বকে ঘাম, ধুলো-ময়লা বসে যায়। ত্বক অত্যধিক তৈলাক্ত হয়ে যায়। এ ছাড়া ব্রণ, পিম্পল, মৃত কোষের সমস্যা তো আছেই। তবে গ্রীষ্মে ত্বকের সবচেয়ে বড় সমস্যা হল সান ট্যান। কড়া রোদের দাপটে ত্বক বিবর্ণ হয়ে যায় এবং ট্যান পড়ে।
ট্যান পরিষ্কার করতে অনেকেই নামীদামী ফেশিয়াল কিট ব্যবহার করেন। নানা ধরনের প্রসাধনীর সাহায্য় নেন। এক্ষেত্রে ঘরোয়া ফেস প্যাক ব্যবহার করলে বেশি উপকার পেতে পারেন।

ঘরোয়া ফেসপ্যাক ব্যবহারে ত্বক পরিষ্কার হয়, হাইড্রেট থাকে, ট্যান কমে এবং ত্বকের অতিরিক্ত তেলও শোষিত হয়। রইল এমনই কিছু ফেস প্যাকের হদিশ।
মধু এবং পেঁপের ফেস প্যাক
পাকা পেঁপে পেস্ট করে, তার সঙ্গে ১ চা চামচ মধু এবং ২ টেবিল চামচ টক দই মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এই ফেস মাস্ক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। ত্বকের ট্যান হালকা করার পাশাপাশি ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করে।
টমেটো ফেস প্যাক
ট্যান হালকা করতে টমেটোর জুড়ি মেলা ভার। এই সবজিতে রয়েছে লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে।
১ টেবিল চামচ টমেটো পেস্টের সঙ্গে ১ চা চামচ মধু এবং ১ চা চামচ পাতিলেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর মুখ ধুয়ে ফেলুন।
শসার ফেস প্যাক
১ টেবিল চামচ শসার পেস্ট, ১ টেবিল চামচ গোলাপ জল এবং ১ চা চামচ মধু - এই সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। পুরো মুখে সমানভাবে প্যাকটি লাগান। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। ট্যান হালকা করতে খুবই কার্যকরী এই ফেস প্যাক। এতে থাকা শসা তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী। ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব কমায় শসা।
বেসন, হলুদ এবং দই
১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ টেবিল চামচ বেসন এবং ২ টেবিল চামচ টক দই ভাল করে মিশিয়ে মুখে লাগান। আধ ঘণ্টা পর মুখ ধুয়ে ফেলুন।
বেসন ট্যান হালকা করে, পাশাপাশি ত্বকের তেলতেলে ভাব ও ব্রণ কমায়। হলুদ কালচে দাগছোপ দূর করে এবং ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। আর, টক দই ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। এই ফেস প্যাক ত্বককে নরম, জেল্লাদার করে তোলে।
মুলতানি মাটি এবং অ্যালোভেরা ফেস প্যাক
২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ মুলতানি মাটি মিশিয়ে নিন। একেবারে মসৃণ পেস্ট তৈরি করুন। মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন এই ফেস প্যাক। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে নিন।
ত্বকের ট্যান হালকা করে এই ফেস প্যাক। মুলতানি মাটি অতিরিক্ত তেল, ময়লা, মৃত কোষ অপসারণ করে। ত্বকের জ্বালা-যন্ত্রণা কমায় এবং ত্বককে উজ্জ্বল রাখে।



Click it and Unblock the Notifications