Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চোখের নীচে কালচে দাগ? ঘরোয়া উপায়েই মিলবে সমাধান!
কাজের চাপ, স্ট্রেস, অনিদ্রা, রাত জাগা, অত্যধিক মোবাইল দেখা - ফল চোখের তলায় কালি অথবা ডার্ক সার্কেল। দিনের পর দিন চোখের উপর প্রচণ্ড চাপ পড়লে, আশপাশের ত্বক ক্ষতিগ্রস্ত হয়। ফলে চোখের তলায় কালচে ছোপ পড়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই বাজারচলতি নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু সেই সব প্রসাধনী যে সবার ক্ষেত্রে ভাল কাজ করে, তা কিন্তু নয়।
বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক উপাদান কাজে লাগিয়েও কিন্তু চোখের নীচের কালো দাগ থেকে মুক্তি মিলতে পারে। জেনে নিন, ঘরে থাকা সাধারণ কিছু উপাদান দিয়ে কী ভাবে দূর করবেন ডার্ক সার্কেল।

শসা এবং আলুর মাস্ক
শসা এবং আলুর মধ্যে প্রাকৃতিক ব্লিচিং গুণ রয়েছে, ফলে ডার্ক সার্কল কমাতে খুবই ভাল কাজ করে। শসার রসের সঙ্গে আলুর রস মিশিয়ে নিন। এতে তুলো ভিজিয়ে ডার্ক সার্কেলের উপর লাগিয়ে রাখুন মিনিট পনেরো। তারপর চোখ ধুয়ে ফেলুন।
টমেটো রস এবং পাতিলেবুর রস
টমেটোর রস এবং লেবুর রস উভয়ই ত্বকের কালচে দাগছোপ দূর করতে দুর্দান্ত। ১ টেবিল চামচ টমেটোর রসের সঙ্গে ১ চা চামচ পাতিলেবুর রস মিশিয়ে নিন। ডার্ক সার্কেলে এই মিশ্রণটি লাগিয়ে রাখুন প্রায় ২০ মিনিট। তারপর মুখ ধুয়ে ফেলুন। তবে চোখের চারপাশে কোনও কিছু লাগানোর আগে অবশ্যই প্যাচ টেস্ট করিয়ে নিন।
আমন্ড অয়েল এবং অ্যালোভেরা জেল
আমন্ড অয়েল ময়েশ্চারাইজার হিসেবে অত্যন্ত ভালো। বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ এই তেল ত্বক ভালো রাখতে সাহায্য করে। চোখের চারপাশে আমন্ড অয়েল দিয়ে হালকা ম্যাসাজ করলে ত্বক টানটান হয়, কালো ছোপও ধীরে ধীরে মিলিয়ে যায়।
টাটকা অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা আমন্ড তেল মিশিয়ে নিন। ডার্ক সার্কেলের উপর এই মিশ্রণটি দিয়ে খানিকক্ষণ ম্যাসাজ করুন। সারা রাত রেখে দিতে পারেন এ ভাবেই। পরদিন ভাল করে মুখ ধুয়ে ফেলুন।
গোলাপ জল এবং দুধ
গোলাপ জল এবং দুধের মাস্ক ডার্ক সার্কেল হালকা করতে খুব কার্যকর। একটি ছোটো পাত্রে ১ টেবিল চামচ দুধের সঙ্গে ১ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে নিন। চোখের নীচের অংশে এই মিশ্রণটি ভাল ভাবে লাগিয়ে ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications