Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Grey Hair: কম বয়সেই চুলে পাক ধরছে? রং না করে সমস্যা মেটান ঘরোয়া উপায়ে!
Grey Hair: অল্প বয়সে চুলে পাক ধরলে কারই বা ভাল লাগে! পাকা চুল ঢাকার জন্য অনেকেই নানা রকম রাসায়নিক রং ব্যবহার করেন। এতে চুল কালো হলেও, তা ক্ষণস্থায়ী। তাছাড়া, ঘন ঘন চুলে রং করলে চুলের বারোটা বাজবে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। তাই প্রাকৃতিক উপায়ের সাহায্য নেওয়াই বরং বুদ্ধিমানের কাজ।
আয়ুর্বেদে এমন কিছু উপাদান রয়েছে, যা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিয়মিত ব্যবহার করলে পাকা চুলেও কালো রং ধরতে পারে। দেখে নিন, পাকা চুল কালো করার তেল তৈরি করবেন কী ভাবে।

উপকরণ
আমলকি: ৩-৪টি
নারকেল তেল: ৪ টেবিল চামচ
কারি পাতা: একমুঠো
তৈরির পদ্ধতি
আমলকি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখুন। সসপ্যানে নারকেল তেল গরম হতে দিন। গ্যাসের আঁচ কমিয়ে রাখবেন। তেলের মধ্যে আমলকির টুকরো এবং এক মুঠো কারি পাতা দিয়ে ফোটান। ১৫-২০ মিনিট মতো ফুটতে দিন। তার পর আঁচ নিভিয়ে ঠান্ডা হতে দিন। তেল ঠান্ডা হলে তা ছেঁকে পরিষ্কার কাঁচের শিশিতে ভরে রেখে দিন।
একদিন অন্তর চুলে এই তেল মাখুন। শ্যাম্পু করার ঘণ্টা খানেক আগে তেল মেখে খানিকক্ষণ ম্যাসাজ করুন। প্রয়োজনে তেল হালকা গরম করে নিতে পারেন।
কারি পাতার উপকারিতা
চুলের একাধিক সমস্যায় কারি পাতা একাই একশো! কারি পাতার মধ্যে থাকা ভিটামিন, অ্যান্টি-অক্সিড্যান্ট, প্রোটিন ও বিটা-ক্যারোটিন চুল পড়া রুখতে সাহায্য করে, স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখে, চুলের বৃদ্ধি ঘটায়, খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে। পাশাপাশি চুলের অকালপক্বতার হাত থেকেও রেহাই দেয়।
আমলকির উপকারিতা
আমলকির স্বাস্থ্য উপকারিতা কারুরই অজানা নয়। তবে চুলের পরিচর্যায়ও কিন্তু আমলকির তুলনা নেই। বিভিন্ন ভিটামিন, খনিজ, অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ আমলকি চুলের যাবতীয় সমস্যা দূর করতে পারে। চুলের জেল্লা ফিরিয়ে আনার পাশাপাশি চুল ঝরে যাওয়া, খুশকি, অ্যালোপেশিয়া-সহ নানা সমস্যায় সাহায্য করে আমলকি। চুলের পেকে যাওয়া রোধ করতেও সহায়ক এই ফল।
নারকেল তেলের উপকারিতা
চুলের পরিচর্যায় সবার আগে মাথায় আসে নারকেল তেলের কথা। যুগ যুগ ধরে চুলের যাবতীয় সমস্যার সমাধান করে আসছে এই তেল। নারকেল তেলে থাকা প্রোটিন, ভিটামিন এবং ফ্যাটি অ্যাসিড চুলের গোড়ায় গিয়ে চুলকে গোড়া থেকে মজবুত করে তোলে। নির্জীব চুলকে করে তোলে সতেজ ও ঝলমলে। মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখে।
নারকেল তেল চুলে পুষ্টি যোগায়, খুশকি দূর করে, চুল পড়া কমায় এবং চুলের আগা ফাটা আটকায়। নারকেল তেলে থাকে লরিক অ্যাসিড। যা মাথার ত্বকের জন্য ভীষণ উপকারী।



Click it and Unblock the Notifications