Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চুল উঠে টাক পড়ে যাচ্ছে? এই হেয়ার প্যাক নিয়মিত লাগালেই ফল পাবেন হাতেনাতে!
চুল পড়ার সমস্যা এখন ঘরে ঘরে। মহিলা, পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই চুল পড়া নিয়ে নাজেহাল। তবে এই সমস্যা যদি বাড়তেই থাকে, তাহলে কিন্তু মহা বিপদ! হঠাৎ করে এক ঢাল ঘন চুল থেকে হয়ে যেতে পারে মাথা ভর্তি টাক! তাই সময় থাকতেই সাবধান হওয়া ভালো।

চুল পড়া কমাতে আমরা কত পদ্ধতিই না অনুসরণ করি। নামীদামী প্রোডাক্ট ব্যবহার থেকে পার্লারে নানা রকম ট্রিটমেন্ট। কিন্তু কিছুতেই কিছু হয় না! এবার ঘরোয়া টোটকার সাহায্য নিয়ে দেখুন। আমাদের ঘরেই এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে, যেগুলো কাজে লাগিয়ে আপনি সহজেই কিছু হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক বানিয়ে নিতে পারেন। এগুলি চুলের স্বাস্থ্যের জন্যে খুবই ভালো এবং চুল পড়াও কমাতে পারে। চলুন জেনে নেওয়া যাক, চুল ঝরা কমাতে কোন কোন ঘরোয়া হেয়ার মাস্ক ব্যবহার করবেন -

ডিমের হেয়ার মাস্ক
১টি ডিম ফেটিয়ে তাতে দুধ ১ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ আর ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন ভালো করে। এই মিশ্রণটি পুরো চুল এবং মাথার ত্বকে লাগান। শাওয়ার ক্যাপ চুল ঢেকে রাখুন ২০ মিনিট। তারপরে শ্যাম্পু করে ফেলুন।

কলার হেয়ার মাস্ক
২টি পাকা কলা চটকে নিন। এতে ১ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ নারকেল তেল এবং ১ টেবিল চামচ মধু মেশান। মাথার ত্বকে এবং চুলে এই মিশ্রণটি লাগিয়ে পাঁচ মিনিট রাখুন। তারপরে হালকা গরম জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন।

দই হেয়ার মাস্ক
১ কাপ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার এবং ১ টেবিল চামচ মধু মিশ্রিত করুন। চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত মিশ্রণটি ভালো ভাবে লাগান। ১৫ মিনিট রাখার পর শ্যাম্পু করে নিন।

অ্যাভোকাডো হেয়ার মাস্ক
১টা ছোটো পাকা অ্যাভোকাডো চটকে, তার সঙ্গে দুধ ১/২ কাপ, ১ টেবিল চামচ অলিভ অয়েল এবং ১ টেবিল চামচ আমন্ড অয়েল মিশিয়ে নিন। এই হেয়ার মাস্কটি চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত ভালো ভাবে লাগান। ১৫ মিনিট রাখার পর শ্যাম্পু করে ফেলুন।

গ্রিন টি হেয়ার মাস্ক
১টি ডিমের কুসুমের সঙ্গে ২ টেবিল চামচ গ্রিন টি মেশান। আপনার চুল এবং মাথার ত্বকে এই মিশ্রণটি লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে নিন।

ভিটামিন ই ক্যাপসুল হেয়ার প্যাক
২টো ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে নিন। এতে ১ টেবিল চামচ আমন্ড অয়েল, ১ টেবিল চামচ নারকেল তেল, ক্যাস্টর অয়েল ১ চা চামচ আর কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ভালো করে মিশিয়ে নিন। পুরো চুল ও স্ক্যাল্পে এই তেলের মিশ্রণ লাগান। সারা রাত থাকতে দিন। পরের দিন সকালে শ্যাম্পু করে ফেলুন।



Click it and Unblock the Notifications