ব্রণ ও ব্রণের দাগ কমাতে ভরসা রাখুন পুদিনা পাতায়! বাড়িতেই বানান পুদিনার নানা প্যাক

যে কোনও রান্নায় কয়েকটা পুদিনা পাতা ফেলে দিলে খাবারের স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। তাছাড়া, গ্রীষ্মের তপ্ত দুপুরে শরীরের ক্লান্তি দূর করতে এক গ্লাস ঠান্ডা পুদিনার শরবতই যথেষ্ট। পুদিনা শরীরকে ঠান্ডা রাখতে দুর্দান্ত কার্যকর। তবে কেবল স্বাস্থ্যের জন্য উপকারি নয়, রুপচর্চায়ও পুদিনা বিভিন্নভাবে ব্যবহৃত হয়।

Ways To Use Mint Leaves To Get Rid Of Acne And Acne Scars

পুষ্টিগুণে ভরপুর পুদিনা ত্বকের নানান সমস্যা নিমেষেই দূর করতে পারে। বিশেষ করে ব্রণ ও ব্রণের দাগ দূর করতে পুদিনার জুড়ি মেলা ভার। ব্রণ ও ত্বকের দাগছোপ কমাতে কয়েকটি পুদিনার প্যাক দেওয়া হল, দেখে নিন একনজরে -

পুদিনার পেস্ট

পুদিনার পেস্ট

পুদিনা পাতা অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে দমন করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়। এছাড়া, পুদিনা ব্রণের দাগ কমাতেও সহায়ক।

১০-১৫টা পুদিনা পাতার সঙ্গে সামান্য জল মিশিয়ে পেস্ট করে নিন ভালভাবে। আক্রান্ত জায়গায় পেস্টটি লাগিয়ে শুকোতে দিন। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন। প্রতিদিন একবার করে এটি করুন।

মিন্ট টোনার

মিন্ট টোনার

মিন্ট বা পুদিনার টোনার স্যালিসিলিক অ্যাসিড সমৃদ্ধ, এটি ব্রণ প্রতিরোধ করে এবং ব্রণের দাগও দূর করে। এটি ব্যবহার করার পরে আপনি আপনার ত্বককে সতেজ এবং পুনরুজ্জীবিত অনুভব করবেন।

এক কাপ পুদিনা পাতায় দেড় কাপ জল নিয়ে কম আঁচে ফুটিয়ে নিন কিছুক্ষণ। ফুটে গেলে ওভেন বন্ধ করে দিন। তারপর পাত্রের উপর ঢাকনা দিয়ে রেখে দিন। ঠান্ডা হয়ে গেলে স্প্রে বোতলে ভরে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করুন। দিনে ২-৩ বার মুখে এই টোনার ব্যবহার করুন।

পুদিনা এবং মধু

পুদিনা এবং মধু

মধু এবং পুদিনা, উভয়েরই অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা ব্রণ এবং ব্রণের দাগ কমাতে দুর্দান্ত কাজ করে। তাছাড়া, এই ফেস প্যাকটি ত্বককে শুষ্ক হতে দেবে না, কারণ মধু হল হিউমেক্ট্যান্ট এবং এটি ত্বকের আর্দ্রতা শুষে নেয় না।

১০-১৫টা পুদিনা পাতা বেটে, তার সঙ্গে এক চা চামচ মধু দিয়ে পেস্ট তৈরি করুন। আক্রান্ত জায়গায় পেস্টটি লাগিয়ে আধ ঘণ্টা রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার করে এটি করুন।

পুদিনা এবং গোলাপ জল

পুদিনা এবং গোলাপ জল

গোলাপ জল ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণকে নিয়ন্ত্রণ করে, ত্বকের pH ভারসাম্য বজায় রাখে, ত্বককে হাইড্রেটেড এবং নরম রাখে। পুদিনা ও গোলাপ জলের মিশ্রণ ত্বককে ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে এবং ত্বকের নানান সমস্যা প্রতিরোধ করে।

১০-১৫টা পুদিনা পাতা বেটে, তার সঙ্গে এক চা চামচ গোলাপ জল মিশিয়ে নিন। আক্রান্ত জায়গায় পেস্টটি লাগিয়ে আধ ঘণ্টা রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণ না সারা পর্যন্ত প্রতিদিন একবার করে এটি ব্যবহার করুন।

পুদিনা, অলিভ অয়েল এবং লেবুর রস

পুদিনা, অলিভ অয়েল এবং লেবুর রস

এই ফেস প্যাক সব ধরনের ত্বকের জন্যই ভাল কাজ করে। অলিভ অয়েলে অ্যান্টিঅক্সিডেন্ট এবং oleic অ্যাসিড রয়েছে। এই প্যাক ব্রণ-সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করতে পারে।

১৫-২০টা পুদিনা পাতা বেটে, তার সঙ্গে হাফ চা চামচ অলিভ অয়েল এবং এক টেবিল চামচ লেবুর রস (সামান্য জলের সঙ্গে মিশিয়ে নেবেন লেবুর রস) মিশিয়ে পেস্ট তৈরি করুন। জল দিয়ে মুখ ধুয়ে তারপর পেস্টটি লাগান। আলতো ম্যাসাজ করে ২০ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এই পদ্ধতিটি সপ্তাহে তিনবার করুন।

পুদিনা পাতা, দই এবং শসার ফেস প্যাক

পুদিনা পাতা, দই এবং শসার ফেস প্যাক

এই ফেস প্যাক ত্বকের প্রদাহকে প্রশমিত করে এবং ব্রণ, হাইপারপিগমেন্টেশন নিরাময় করে। দই ত্বককে হাইড্রেট করে এবং দাগ কমায়। শসা এবং পুদিনা ত্বককে ঠান্ডা করে এবং ব্রণ ও ব্রণের দাগ দূর করতেও সহায়ক। এই প্যাকটি ব্যবহার করার আগে ১৫ মিনিট ফ্রিজে রাখুন।

১০-১৫টা পুদিনা পাতা বেটে, তার সঙ্গে এক টেবিল চামচ দই এবং এক টেবিল চামচ শসার পেস্ট মেশান ভাল করে। প্যাকটি মুখে লাগিয়ে শুকোতে দিন। তারপর ধুয়ে ফেলুন। এই পদ্ধতিটি সপ্তাহে তিনবার করুন।

পুদিনা এবং মুলতানি মাটি

পুদিনা এবং মুলতানি মাটি

মুলতানি মাটি মুখের ময়লা ও অতিরিক্ত তেল দূর করে এবং ব্রণের কারণে হওয়া প্রদাহ কমায়। পুদিনা এবং দই ব্যাকটেরিয়া মেরে ফেলে, ত্বকে পুষ্টি যোগায় এবং ত্বক উজ্জ্বল করে। এই ফেস প্যাকটি সান ট্যান এবং পিগমেন্টেশন দূর করতেও দুর্দান্ত কাজ করে।

১০-১৫টা পুদিনা পাতা বেটে, তার সঙ্গে এক টেবিল চামচ দই এবং এক টেবিল চামচ মুলতানি মাটি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এটি পেস্টটি মুখে এবং গলায় সমানভাবে লাগিয়ে শুকোতে দিন। তারপর হালকা গরম জলে কাপড় ভিজিয়ে প্যাকটি নরম করে নিন। এবার বৃত্তাকার গতিতে আলতো করে ঘষে ধুয়ে ফেলুন। এই পদ্ধতিটি সপ্তাহে দু'বার করুন।

X
Desktop Bottom Promotion