Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
গরমে জ্বলছে ত্বক? ট্যান পড়ে যাচ্ছে? শসার ফেসপ্যাক মাখলেই পাবেন স্বস্তি!
গরমকালে ত্বকের একের পর এক সমস্যা লেগেই থাকে। ট্যান, ব্রণ, লালচে ভাব, জ্বালা, চুলকানি, ব়্যাশ দেখা দেয়। ত্বকের এই সব সমস্যা দূর করতে পারে শসা। শসায় ৯০ শতাংশের বেশিই জল। ত্বকের জন্য যা অত্যন্ত ভাল। শসা ত্বক আর্দ্র রাখে।
গরমকালে শসা খেতেও যেমন ভালো লাগে, তেমন ত্বকে লাগালেও যথেষ্ট উপকার পাওয়া যায়। বলিরেখা কমাতে সাহায্য করে শসা। এতে আছে ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড। এর অ্যান্টি-অক্সিড্যান্ট গুণ ত্বকের টক্সিন বের করে দিতে পারে। জেনে নিন, গরমে ত্বকের যত্নে শসা কী ভাবে ব্যবহার করবেন-

শসার প্যাক
ত্বককে ঠান্ডা এবং চনমনে রাখার ক্ষমতা শসার চেয়ে বেশি কোনও ফলেরই তেমন নেই। মুখে সরাসরি শসার টুকরো লাগাতে পারেন। শসা ত্বকে বলিরেখা পড়তে দেয় না এবং ফোলাভাবও কমায়।
শসা খোসা সমেত পাতলা স্লাইস কেটে নিন। প্রয়োজন হলে শসার টুকরোগুলি ১০ মিনিট ফ্রিজে রাখতে পারেন। চোখসহ পুরো মুখে শসার স্লাইসগুলো লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। তারপরে তুলে ফেলুন। তবে এর পর মুখ ধোওয়ার প্রয়োজন নেই। এ ছাড়া, মুখে শসার টুকরো ঘষলেও অতিরিক্ত তেল ও ময়লা সাফ হয়ে যায়।
শসা এবং অ্যালোভেরা ফেস মাস্ক
অ্যালোভেরা এবং শসা, উভয় প্রাকৃতিক উপাদানই ত্বকের জন্য খুব উপকারী। এই ফেস মাস্ক ত্বকে বার্ধক্যের ছাপ কমায়, ত্বককে হাইড্রেট এবং তরতাজা রাখে।
শসা এবং অ্যালোভেরা জেল একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিন। ফেস ওয়াশ দিয়ে মুখ ধোওয়ার পর এই কুলিং ফেস প্যাকটি লাগান। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। তারপর ত্বকে ময়েশ্চারাইজার লাগান।
দই এবং শসা ফেস মাস্ক
ত্বক গরম এবং জ্বালা, চুলকানি হলে এই ফেস মাস্ক ব্যবহার করুন। দই এবং শসার ফেস মাস্ক ত্বককে প্রশমিত করে। রোদের তাপে ত্বক অত্যন্ত ক্ষতিগ্রস্থ হয়। ত্বকে জ্বালাভাব, ট্যান পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ফেস প্যাক ত্বককে ট্যান মুক্ত এবং প্রশমিত করে।
শসার পেস্টে এক চা চামচ টক দই মিশিয়ে নিন। গলায় ও মুখে পেস্টটি লাগান ভালো ভাবে। আপনার হাতেও ব্যবহার করতে পারেন। ২০ মিনিট রাখার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এর পর ত্বককে হাইড্রেট করার জন্য অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার লাগান।
শসা এবং দুধের ফেস মাস্ক
শসা কুচি করে মিক্সিতে বেটে নিন। সামান্য দুধ মিশিয়ে নিন তার সঙ্গে। পুরো মুখে প্যাকটি লাগিয়ে শুকোতে দিন। আধ ঘণ্টা পরে ধুয়ে ফেলুন। এই ফেস মাস্ক ত্বক চনমনে ও উজ্জ্বল রাখবে।



Click it and Unblock the Notifications
