Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Natural Hair Removal: হাতে-পায়ের লোম তুলতে ব্যবহার করুন হেঁশেলের এই জিনিসগুলি! জেনে নিন কী করবেন
হাতে-পায়ে লোম থাকা পছন্দ করেন না অনেকেই। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটি অবশ্যই একটি বড় সমস্যা! তাই আজকালকার সৌন্দর্য সচেতন মেয়েরা পার্লারে যান ওয়াক্সিং, থ্রেডিং করাতে। অনেকে আবার ত্বকের অবাঞ্ছিত লোম তুলতে বাজারে উপলব্ধ নানা হেয়ার রিমুভাল ক্রিম বা ওয়াক্সিং জেল ব্যবহার করেন। কিন্তু এ ক্ষেত্রে ত্বকে র্যাশ, জ্বালা, লালচেভাব হওয়া, এই সব পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি থেকেই যায়। তাই এবার ঘরোয়া উপায়েই ওয়াক্সিং করুন!

দেখে নিন, ঘরোয়া পদ্ধতিতে কী ভাবে হাতে-পায়ের লোম তুলবেন -

হলুদের সঙ্গে কাঁচা পেঁপের পেস্ট
অল্প পরিমাণ কাঁচা পেঁপে থেঁতো করে তাতে এক থেকে দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো মেশান। পেস্টটি পুরো মুখ এবং গায়ে-হাতে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

আলু এবং মসুর ডালের পেস্ট
এক কাপ মসুর ডাল বা মুগ ডাল সারারাত জলে ভিজিয়ে রাখুন। পরের দিন ডাল পিষে নিন ভালভাবে। একটি গোটা আলু গ্রেট করে রস বের করুন। এবার আলুর রসের সঙ্গে ডালের পেস্ট, এক টেবিল চামচ মধু ও লেবুর রস মিশিয়ে গায়ে-হাতে এবং মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

বেকিং সোডা এবং হলুদ
এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। সামান্য জল দিয়ে পেস্ট করে নিন। হাতে-পায়ে লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন। ১৫ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন।

দুধের সঙ্গে কর্নফ্লাওয়ার
এক কাপ দুধের সঙ্গে আধা কাপ কর্নফ্লাওয়ার মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। যে জায়গা থেকে লোম তুলতে চান সেই জায়গায় পেস্টটি লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।



Click it and Unblock the Notifications