Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Summer Hair Care Tips: গরমে চুলের দফারফা? রইল সুস্থ, ঝলমলে চুল পাওয়ার ৬ টিপস!
Summer Hair Care Tips in Bengali: গরমের সময় ঘামে মাথা ভিজে চুল একেবারে বিশ্রী হয়ে যায়। ধুলোবালি আর ঘাম বসে চুল রুক্ষ হয়ে যায়, খুশকি দেখা দেয়, চুল থেকে দুর্গন্ধও বেরোয়, চুল পড়া বাড়ে। তাছাড়া, সূর্যের ক্ষতিকারক রশ্মির কারণেও চুল ড্যামেজ হয়ে যায়। সব মিলিয়ে গরমকালে চুলের অবস্থা মোটেই ভালো থাকে না। তাই এই সময় চুলের বাড়তি যত্ন নেওয়া খুব দরকার। জেনে নিন, গরমের সময় চুলের যত্ন নেওয়ার কিছু জরুরি টিপস।

দুধ দিয়ে চুল ধোওয়া - চুলের পুষ্টি জোগাতে দুধ ব্যবহার করতেই পারেন। শ্যাম্পু করার পরে দুধ দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন। পাঁচ মিনিট চুলে দুধ রেখে দিন। তারপর নর্মাল জল দিয়ে মাথা ধুয়ে নিন।
শুষ্ক চুলের জন্য ডিমের হেয়ার মাস্ক - এক কাপ দুধে একটি ডিম ভালো করে ফেটিয়ে নিন। এই মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে একটু ম্যাসাজ করুন। তারপর পাঁচ মিনিট এই হেয়ার মাস্ক রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দুইবার এই হেয়ার মাস্ক লাগান।
গরম তেলের ব্যবহার - সপ্তাহে দু'বার নারকেল তেল হালকা গরম করে চুল এবং স্ক্যাল্পে ম্যাসাজ করুন। তারপর গরম জলে একটি তোয়ালে ভিজিয়ে অতিরিক্ত জল নিংড়ে বার করে দিন। এই গরম তোয়ালে মাথায় ভালো করে জড়িয়ে রাখুন বেশ কিছুক্ষণ। তারপরে শ্যাম্পু করে ফেলুন।
ক্যাস্টর অয়েল - ১ চা চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ১ টেবিল চামচ খাঁটি নারকেল তেল মেশান। এই মিশ্রণটি হালকা গরম করে চুল ও মাথার ত্বকে ভালো করে লাগিয়ে সারা রাত রেখে দিন। ক্যাস্টর অয়েল সূর্য রশ্মির কারণে নিস্তেজ হয়ে পড়া চুলকে কালো করতে সাহায্য করে।
আমন্ড অয়েল - চুল যদি খুব রুক্ষ, শুষ্ক এবং ড্যামেজ হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই আমন্ড অয়েল ব্যবহার করুন। একটি ডিমের কুসুমের সঙ্গে সামান্য আমন্ড অয়েল মিশিয়ে স্ক্যাল্প ও চুলে লাগান। মাথায় একটি কাপড় বেঁধে এক ঘণ্টা রেখে দিন। তারপরে শ্যাম্পু করে নিন।
শুষ্ক স্ক্যাল্পের জন্য আমলকির তেল - আমলকির তেল খুশকি কমাতে দারুণ কার্যকর। এক মুঠো শুকনো আমলকি গুঁড়ো করে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন। এই তেল একটি এয়ারটাইট কাঁচের বোতলে ভরে রাখুন। প্রায় ১৫ দিনের জন্য প্রতিদিন বোতলটি রোদে রাখুন। তারপর তেল ছেঁকে নিন। আপনার প্রয়োজনমতো আমলকির তেল ব্যবহার করুন।



Click it and Unblock the Notifications