Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
অবাঞ্ছিত লোমে ভরেছে মুখ? হেঁশেলের উপকরণ দিয়েই তুলে ফেলুন!
মুখের সৌন্দর্য ধরে রাখতে আমরা কত কিছুই না করি। কিন্তু ফেসিয়াল হেয়ার স্বাভাবিক সৌন্দর্যে বাধা হয়ে দাঁড়ায়। মেকআপ করলেও তা ঢাকা পড়ে না। এই অবাঞ্ছিত রোম থেকে মুক্তির জন্য কেউ থ্রেডিং করান, আবার কেউ ওয়্যাক্স। এই দু'টি পদ্ধতিই বেশ কষ্টকর। অনেকেই এই যন্ত্রণা সহ্য করতে পারেন না।
তবে ঘরোয়া উপায়ে খুব সহজেই কিন্তু মুখের অবাঞ্ছিত রোম থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন কোন ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করলে রোম উঠে যায় সহজেই।

হলুদের পেস্ট
জল বা কাঁচা দুধের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। মুখের যে যে অংশে রোম তুলতে চান, সেখানে এই মিশ্রণ লাগিয়ে নিন। শুকিয়ে গেলে হাত দিয়ে আলতো করে ঘষতে থাকুন। ধীরে ধীরে রোমের ঘনত্ব কমবে।
বেসন এবং গোলাপ জল
বেসনের সঙ্গে গোলাপ জল মিশিয়ে পেস্টটা মুখে লাগিয়ে নিন। মুখের যে জায়গায় রোম আছে, সেখানে বেশি করে লাগান এই মিশ্রণ। পুরোপরি শুকিয়ে গেলে হাতে ঘষে ঘষে তুলে নিন।
ডিম
ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিন। মুখে মেখে রাখুন যত ক্ষণ না পুরোপুরি শুকিয়ে যায়। তার পর মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের রোমও উঠে আসবে। পাশাপাশি ত্বক টানটানও হবে।
পেঁপে এবং হলুদ
কাঁচা পেঁপে পেস্ট করে তার মধ্যে হলুদ মিশিয়ে নিন। মুখে এই মিশ্রণটি লাগিয়ে কিছুক্ষণ আলতো করে ম্যাসাজ করুন। তারপর প্যাকটা ১৫-২০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন।
চিনি এবং লেবু
লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে নিন। স্ক্রাব তৈরি করুন। স্ক্রাবের মতো ব্যবহার করুন এই মিশ্রণ। নিয়মিত ব্যবহার করলে রোমের ঘনত্ব কমবে।
ওটস এবং কলা
ওটস গুঁড়ো করে তার সঙ্গে পাকা কলা চটকে একটি মিশ্রণ তৈরি করুন। এই পেস্ট মুখে লাগিয়ে রাখুন মিনিট পনেরো। তারপর হালকা হাতে ঘষে নিন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications